হোম > সারা দেশ > ঢাকা

কাশিয়ানীতে আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদ

উপজেলা প্রতিনিধি, কাশিয়ানী (গোপালগঞ্জ)

দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমানের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের করা মিথ্যা মামলার প্রতিবাদে গোপালগঞ্জের কাশিয়ানীতে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ মিছিল হয়েছে।

রোববার সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কাশিয়ানী সাংবাদিক পরিষদের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সরদার মো. নুরুজ্জামান, আমার দেশের কাশিয়ানী উপজেলা প্রতিনিধি সোহান সরদার, কাশিয়ানী সাংবাদিক পরিষদের সভাপতি মো. ফায়েকুজ্জামান, সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন লিংকন, সহ-সভাপতি পরশ উজির, নুর ইসলাম লেলিন, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ জামান, জুয়েল হাসান, আশরাফুজ্জামান, লিটন সরদার, আল ইমরান, মো. পারভেজ প্রমুখ।

বক্তারা অবিলম্বে মিথ্যা ও ভিত্তিহীন মামলা প্রত্যাহার ও বিগত পতিত সরকারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের বিদেশে টাকা পাচার ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এমএস

পাইলটিং স্কিম চালুর মাধ্যমে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

শরীয়তপুরে নারীকে খুঁটিতে বেঁধে মারধর, হাসপাতালে ভর্তি

লেকে গোসল করতে নেমে এক পরিবারের তিনজনের মৃত্যু

কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিছ, সম্পাদক মনির

কিশোরগঞ্জে ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

দীর্ঘদিনের সমস্যা দুই-তিন মাসে সমাধান সম্ভব নয়: বিমানমন্ত্রী

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় কভার্ড ভ্যানের চালক নিহত

অসহায় বৃদ্ধাকে চিকিৎসা ও খাবার দিলেন ইউএনও

গোপালগঞ্জে নিখোঁজের তিন দিন পর যুবকের লাশ উদ্ধার

নরসিংদীতে আর্জেন্টিনার ৩ হাজার ফুট পতাকা নিয়ে মিছিল