হোম > সারা দেশ > ঢাকা

টাঙ্গাইলে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে তিন বন্ধু নিহত

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

টাঙ্গাইলের বাসাইলে সিএনজিচালিত অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছে। রোববার বেলা ১১টার দিকে উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া কালি মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া গ্রামের প্রবাসী রফিক মিয়ার ছেলে তাকবির মিয়া (১৫), শওকত আলীর ছেলে মো. লিমন (১৪), সোলাইমানের ছেলে মো. সায়মন (১৪)।

পুলিশ ও স্থানীয়রা জানান, তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে বাসাইল উপজেলা সদরের দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি বাংড়া কালিমন্দির এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই তাকবির মিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত লিমন ও সায়মনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে লিমনের মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয় সায়মনের।

বাসাইল থানার ওসি আলমগীর কবির জানান, অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন ঘটনাস্থলেই মারা যায়। একজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল, আরেকজনকে ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জেডএম

মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা

একদিনের ব্যবধানে ফতুল্লায় আবারও শিশু ধর্ষণ

বাদাম ব্যবসায়ীদের ৩৫ লাখ টাকা লুট, শীর্ষ নৌ ডাকাত গ্রেপ্তার

কটিয়াদীতে বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ধীরগতিতে চলছে যানবাহন

রায়পুরায় দোকান থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

ইসলামী ব্যাংকের সুশাসন ও স্থিতিশীলতার দাবিতে মানববন্ধন

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫

অভিযানে গিয়ে আ.লীগ নেতাকর্মীদের হামলার শিকার পুলিশ, গ্রেপ্তার ৪

নরসিংদীতে নিজ প্রতিষ্ঠানের ভেতরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা