হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর ডেমরায় গৃহবধূর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার

রাজধানীর ডেমরা এলাকার একটি বাসা থেকে জান্নাতি আক্তার মুন্নি (১৮) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ডেমরা ঢালিবাড়ি এলাকার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্বামীর সাথে মনোমালিন্যের জের ধরে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মৃত মুন্নি বরগুনা জেলার আমতলি উপজেলার আবুল বাসার আকন্দের ছেলে। ডেমরা এলাকায় স্বামী নাজমুল হাওলাদারের সাথে থাকতেন।

হাসপাতালে মুন্নির শ্বশুর কামাল হোসেন জানান, তারা ডেমরা এলাকায় থাকেন। গত পাঁচ মাস আগে প্রেমের সম্পর্ক করে নাজমুল জান্নাতিকে বিয়ে করে। নাজমুল একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করে। আজ সকালে নাজমুল বাসায় কম্পিউটার চালাচ্ছিল। এ সময় জান্নাতী এসে হঠাৎ করে কম্পিউটার বন্ধ করে দেয়। এ বিষয় নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়।

এরপর নাজমুল কাজে বের হয়ে যায়। আমি নিজেও বাইরে চলে যাই। কিছুক্ষণ পর বাসায় ফিরে এসে দেখি জান্নাতি ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। পরে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামিয়ে পুলিশ খবর দেই।

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক

বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে অনিয়মের অভিযোগ

ঋণের চাপে স্বর্ণ লুট, বাড়ির মালিকের স্ত্রীকে হত্যা করেন মুয়াজ্জিন

‎সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ একজন গ্রেপ্তার

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬

চাঁদাবাজির অভিযোগে ইউএনওর সংবাদ সম্মেলন

শিশু অপহরণ করে লাশ গুমের দায়ে একজনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

কালকিনিতে জমি কেটে বালু উত্তোলন, ভরাট হচ্ছে সরকারি খাল

ব্রাজিলের খেলা দেখে ফেরার পথে ডাকাতের কবলে প্রকৌশলী