হোম > সারা দেশ > ঢাকা

প্রধানমন্ত্রী ঈদ উপহার পেলো ধামরাইয়ের ৫ শতাধিক অসহায় মানুষ

ধামরাই প্রতিনিধি, ঢাকা

ঢাকার ধামরাইয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত অর্থ দুঃস্থ ও অসহায় গরিব ৫ শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ (দুই হাজার টাকা) বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) দুপুরে দিকে ধামরাই উপজেলা পরিষদের চত্বর থেকে অসহায়দের এই নগদ অর্থ বিতরণ করা হয়।

ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ছিলেন ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন। তার নিজ হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ করেন।

এই সময় উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিতুল ইসলাম, ধামরাই উপজেলা বিএনপি সহ-সভাপতি ফরহাদ খান, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সামছুল ইসলাম। উপজেলার ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার দুঃস্থ ও গরিব ৫ শতাধিক মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।

প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি এবং ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন বলেন, বর্তমান সরকার মানুষের কল্যাণে নিরলসভাবে করে যাচ্ছে। দলমত নির্বিশেষে সকল শ্রেণি পেশার মানুষের উন্নয়নের কাজ করছে।

গাজীপুরে ২১ কিলোমিটার যানজট, ঘরমুখো মানুষের ভোগান্তি

সিংগাইরে অতিরিক্ত মূল্য আদায়, ৫ ব্যবসায়ীকে জরিমানা

এবারের ঈদযাত্রায় কোনো যানজট হবে না: সুলতান সালাউদ্দিন টুকু

আইসক্রিম বিক্রেতার হারানো টাকা উদ্ধার করে নৌ-পুলিশের দৃষ্টান্ত

জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে ধনবাড়ীতে অভিযান

জুনের শেষ সপ্তাহে হেলথ কার্ড বিতরণ শুরু: স্বাস্থ্যমন্ত্রী

তারেক রহমানের পক্ষ থেকে টঙ্গীতে দুস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

প্রেমিকাকে ছুরিকাঘাত করে প্রেমিক উধাও, অবশেষে মৃত্যু

ঐতিহ্যবাহী শোলাকিয়া জামাত হবে সকাল ১০টায়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১২ কিলোমিটার যানজট