হোম > সারা দেশ > ঢাকা

ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ কর্মী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, গাজীপুর

ছবি: আমার দেশ।

গাজীপুর মেট্রো সদর থানাধীন এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল থেকে পুলিশ ৭ জনকে গ্রেপ্তার করেছে।

সদর মেট্রো থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা রবিন সরদারের নেতৃত্বে মিছিলের প্রস্তুতি এবং ফেসবুকে লাইভ সম্প্রচারের তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেয়।
তিনি জানান, তার নেতৃত্বে এসআই কায়সার, এসআই কাজলসহ ফোর্সের সকলকে নিয়ে সদর মেট্রো থানাধীন শিববাড়ি এলাকার একটি গলিতে অভিযান পরিচালনা করে। পরে মিছিলকারীদেরকে আটক করে থানায় নিয়ে আসেন তারা। তবে রবিন সরদার কে পুলিশ গ্রেফতার করতে পারেনি।

ওসি মোঃ আমিনুল ইসলাম আরো জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। তিনি নিশ্চিত করেছেন, মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে এবং কোনো ধরনের নিষিদ্ধ কার্যক্রম বরদাশত করা হবে না।

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ তরুণের মৃত্যু

নারায়ণগঞ্জ বন্দরে গ্যাস লিকেজ বিস্ফোরণ, দগ্ধ তিন জনের মৃত্যু

টঙ্গীতে ১০ হাজার পিস ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ফতুল্লায় অপহৃত দুই বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

কালুখালীতে জামায়াত কর্মীকে পুড়িয়ে হত্যা

অনিয়মের অভিযোগে বেকারি মালিককে ১ লাখ টাকা জরিমানা

নরসিংদীতে ক্লু-লেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

আড়াইহাজারে পুলিশের ওয়াকিটকি-ফোন ছিনতাইয়ের ঘটনায় আটক ২

চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা