হোম > সারা দেশ > ঢাকা

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে যুবদল নেতার ফেসবুকে পোস্ট

উপজেলা প্রতিনিধি, কোটালীপাড়া (গোপালগঞ্জ)

গোপালগঞ্জের কোটালীপাড়ার দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) পোষ্ট দিয়েছেন যুবদল নেতা অজয় মজুমদার।

শুক্রবার সন্ধ্যায় নিজ ফেসবুক আইডিতে অব্যাহতি চেয়ে পোস্ট দেন উপজেলার পিঞ্জরী ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি অজয় মজুমদার।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, ‘আমি অজয় মজুমদার, সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যবুদল, পিঞ্জরী ইউনিয়ন শাখা। আমার বর্তমান শারীরিক অবস্থার অবনতি ও পারিবারিক কারণে আমি আমার দলীয় পদের গুরুত্ব মোতাবেক সময় দিতে ব্যর্থ হইতেছি। তাই আমি আমার পদ থেকে অব্যাহতি চাইতেছি।’

অজয় মজুমদার সাংবাদিকদের বলেন, আমি আগে ওষুধ কোম্পানিতে চাকরি করতাম। আবার সেই চাকরিতে যোগ দিবো যে কারণে দলীয় পদ থেকে অব্যাহতি চেয়েছি। অব্যাহতি পত্র পিঞ্জরী ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হাসান হাওলাদারের মাধ্যমে উপজেলা কমিটির সদস্য সচিবের কাছে পাঠিয়েছি।

এ ব্যাপারে উপজেলা যুবদলের আহ্বায়ক রঞ্জন মল্লিক ও সদস্য সচিব মান্নান শেখকে মোবাইলে ফোন করা হলেও ফোন রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

‎যারা জনগণের রায়কে সম্মান করে না তারা গণতন্ত্রপন্থি হতে পারে না

ঢাকার নিউ মার্কেটের হত্যা মামলা: ঝালকাঠির যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪

জুলাইয়ের বিপ্লবের মামলায় আ.লীগ নেতাদের পক্ষে তদন্ত প্রতিবেদন পুলিশের

নরসিংদীতে আধিপত্য বিস্তারের সংঘর্ষে নিহত বেড়ে ৩

নরসিংদীতে প্রশাসনের নিষ্ক্রিয়তায় বিলুপ্ত হচ্ছে ছোট-বড় টিলা

লৌহজংয়ে ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ধামরাই সরকারি কলেজ শিক্ষার্থীদের জন্য ফিটনেসবিহীন বিআরটিসি বাস উদ্বোধন

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মধ্যরাতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জে ট্রাক–পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত বেড়ে ৩