হোম > সারা দেশ > ঢাকা

ডিপজল বাজারে চাঁদাবাজিকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫

স্টাফ রিপোর্টার (ঢাকা উত্তর)

সাভারের উলাইলে ডিপজল পাইকারি বাজার এলাকায় ভাসমান দোকানে চাঁদাবাজিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার রাতে মার্কেট কমিটির পক্ষ থেকে সাধারণ সম্পাদক মো. মানিক হোসেন এ অভিযোগ করেন। এর আগে রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

জানা যায়, সাভারের উলাইলের ডিপজল পাইকারি বাজারের সামনে ভাসমান দোকানে দুই যুবক চাঁদা নেয়ার জন্য গেলে দোকানদারা চাঁদা দিতে অস্বীকার করেন। এ সময় ওই দুই যুবক সেখানে হট্টগোল শুরু করে এবং এক ব্যবসায়ীকে রিকশায় উঠিয়ে নিয়ে যাওযার চেষ্টা করলে অন্য দোকানিরা সবাই একজোট হয়ে তাদেরকে ধরে উত্তম মাধ্যম দেয়। এসময় চাঁদাবাজরাও মার্কেটের মালিক পক্ষের এক কর্মকর্তা আজহার উদ্দিন চিশতীসহ ৫ জনকে পিটিয়ে আহত করে। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আর দুই চাঁদাবাজকে পলাশ ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়েছে।

মার্কেটের এক কর্মকর্তা বলেন, চাঁদাবাজদের কারণে তারা অসহায় হয়ে পড়েছেন, যখন তখন চাঁদাবাজরা আসে চাঁদা চাইতে। বিষয়টি তারা আইন শৃংখলাবাহিনীকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।

ডিপজল পাইকারি বাজার কমিটি সাধারণ সম্পাদক মো. মানিক হোসেন আরো জানান, আহতদের মধ্যে গুরুতর আজহার উদ্দিন চিশতী এনাম মেডিকেলের ৭ম তলায় ভর্তি করালে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

গোয়ালন্দে চড়ক মেলায় হাজারো দর্শনার্থীর ঢল

মহিষের গাড়িতে বর্ণাঢ্য বৈশাখ

প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকে বিএনপি নেতার মুক্তির দাবি

বিএনপির জন্য ১৭ বছর পর ভাত খেলেন ইনু মিয়া

সাভারে ছাত্রলীগ নেতা কোটি টাকার হেরোইনসহ আটক

কালুখালীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩৩ বর্ষবরণ

মির্জাপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, ভর্তি ২০

ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রকল্প নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছি : প্রযুক্তি মন্ত্রী

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর সফর একটি ঐতিহাসিক মুহূর্ত: কৃষিমন্ত্রী

কিশোরগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন