হোম > সারা দেশ > ঢাকা

মহাসড়ক অবরোধ করে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের আসন পুনর্বহালের দাবি

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

গাজীপুর-৬ (টঙ্গী-গাছা-পূবাইল) আসন পুনর্বহালের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। টঙ্গী স্টেশনরোড, কলেজ গেট এবং এশিয়া পেট্রোলপাম্প এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে এবং টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ তৈরি করা হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন মহাসড়কে চলাচলকারি যাত্রী সাধারণ।

বুধবার সকাল ১০টা থেকে পৌনে ১১টা পর্যন্ত অবরোধকালে মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে এবং মহাসড়কে শুইয়ে অবরোধ তৈরি করেন বিক্ষুব্ধরা। এতে মহাসড়কের উভয়পাশে যান চলাচল স্থবির যায়। বিক্ষুব্ধরা এসময় হাইকোর্টের বিচারপতি শশাঙ্ক শেখর সরকারেরও পদত্যাগ দাবি করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও গাজীপুর-৬ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, সালাহ উদ্দিন সরকার, জামায়তে ইসলামী এমপি প্রার্থী ড. হাফিজুল রহমান, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম পাপ্পু সরকার, আরিফ হোসেন হাওলাদার, প্রভাষক বশির আহমেদ, হাজী জসিম উদ্দিন বাট, সরকার জাবেদ আহমেদ সুমন, আব্দুর রহিম খান কালা, অ্যাডভোকেট শাহিন মোল্লা, পূর্ব থানা জামায়াতের আমির নজরুল ইসলামসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, গাজীপুর- ৬ আসন পুনর্বহাল না করা হলে কঠোর আন্দোনলের ডাক দেয়া হবে। এতে টঙ্গী-গাজীপুর থেকে উত্তরবঙ্গের সাথে সবধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে।

সীমিত আয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে ইফতার বাজার

বিএনপির ভোট চাইতে গিয়ে ভাঙল সংসার, দুই কন্যাকে নিয়ে অসহায় লাইজী

বেড়িবাঁধের গাছ কেটে নেয়া সেই বিএনপি নেতার পদ স্থগিত

মুকসুদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই স্কুল ছাত্র নিহত

ধামরাইয়ে ইটবোঝাই ট্রাকের চাপায় শিক্ষার্থী নিহত

গাড়ি প্রবেশে বাধা হওয়ায় বেরিবাঁধের গাছ কেটে দিলেন বিএনপি নেতা

সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, প্রতিবাদে সরব কোটালীপাড়া সাংবাদিক ফোরাম

মাদারীপুরে আবারও দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণ

ঈশ্বরদীতে বেলারুশ নাগরিককে প্রাইভেটকারে চাপা দেওয়ার চেষ্টা, চালক আটক

নারায়ণগঞ্জ কারাগার থেকে বের হওয়ার এক ঘণ্টা পরেই যুবক খুন