হোম > সারা দেশ > ঢাকা

প্রতিমা বিসর্জন দিয়ে ফেরার পথে নদীতে নিখোঁজ যুবকের সন্ধান মেলেনি

উপজেলা প্রতিনিধি, সখীপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের সখীপুরে প্রতিমা বিসর্জন দিয়ে বাড়ি ফেরার পথে বংশাই নদীতে পড়ে নিখোঁজ হওয়া বিজয় চন্দ্র কোচ (১৭) নামের এক কিশোরের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও কোনো সন্ধান মেলেনি। উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের শ্বাসরুদ্ধকর তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

গত বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুর ও কালিহাতি উপজেলার সীমান্তবর্তী বংশাই নদীর গোহাইলবাড়ি ও তেজপুর গ্রামের মধ্যবর্তী স্থানে নৌকা থেকে পড়ে নিখোঁজ হয় বিজয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বিজয় পানিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নৌকায় থাকা আরও ৪-৫ জন তরুণ নদীতে লাফিয়ে পড়লেও শেষ পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। ওই সময় নৌকায় বেশ কয়েকজন নারী-পুরুষ ছিলেন বলে জানান প্রত্যক্ষদর্শী নয়ন সরকার।

নিখোঁজ বিজয় চন্দ্র কোচ সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ধোপারচালা গ্রামের ফণিন্দ্র চন্দ্র কোচের ছেলে।

ঘটনার পর থেকেই তাঁকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্বজন ও স্থানীয়রা। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি শুরু করে। তবে সারাদিন অভিযান চললেও বিজয়ের কোনো সন্ধান পাওয়া যায়নি।

উদ্ধারকারী ডুবুরি দলের লিডার মো. তৌহিদুল ইসলাম বলেন, নদীর পাড় মসৃণ হওয়ায় এবং নদীতে তীব্র স্রোত থাকায় আমাদের ধারণা, মরদেহ ভাটির দিকে ভেসে যেতে পারে। বিষয়টি মাথায় রেখেই আমরা তল্লাশি অভিযান পরিচালনা করছি।

এদিকে নিখোঁজ কিশোরকে উদ্ধারের অভিযান দেখতে নদীর দুই তীরে স্থানীয় উৎসুক জনতার ভিড় জমেছে। বিজয়ের সন্ধান পাওয়ার আশায় নদীর পাড়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁর স্বজনরা। তাঁকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, প্রাথমিকভাবে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের তল্লাশি অভিযান এখনো চলমান রয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সকাল থেকে পুলিশ মোতায়েন রয়েছে।

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর