হোম > সারা দেশ > ঢাকা

আযম খানের কাছে জামানত হারালেন তিন প্রার্থী

‎উপজেলা প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইল -৮ (বাসাইল-সখিপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ আযম খানের কাছে জামানত হারালেন তিন প্রার্থী।

জামানত হারানো তিন প্রার্থী হলেন-বাংলাদেশ জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. নাজমুল হাসান ( লাঙ্গল) তাঁর প্রাপ্ত ভোট ৫৫৯, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী মো. আওয়াল মাহমুদ (কোদাল),  তাঁর প্রাপ্ত ভোট ৫০৭। আমজনতার দল মনোনীত প্রার্থী মো. আলমগীর হোসেন (প্রজাপতি), তাঁর প্রাপ্ত ভোট ৩২৮। আমজনতার দল মনোনীত প্রার্থী আলমগীর হোসেন নির্বাচনের কয়েকদিন আগে বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ আযম খানকে সমর্থন জানিয়েছিলেন এবং তাঁর পক্ষে প্রচারনায়ও অংশ নিয়েছেন।

এ আসনে বিএনপি'র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও বিএনপি মনোনীত প্রার্থী  আহমেদ আযম খান (ধানের শীষ) ১ লাখ ১৩ হাজার ২১৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর (হরিণ) পেয়েছেন ৭৬ হাজার ৪৬৮ ভোট এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. শফিকুল ইসলাম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৫০ হাজার ৬২১ ভোট। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৯ হাজার ৩০৮ জন।

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল