হোম > সারা দেশ > ঢাকা

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যাত্রীর চাপ বাড়লেও নেই ভোগান্তি

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

ঈদ সামনে রেখে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে ঘরমুখী মানুষের ঢল নেমেছে দেশের বিভিন্ন প্রান্তে। এর প্রভাব পড়েছে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌ-রুটে, যেখানে যাত্রী ও যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে চাপ বাড়লেও এখন পর্যন্ত কোনো ধরনের ভোগান্তির খবর পাওয়া যায়নি।

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান প্রবেশদ্বার হিসেবে পরিচিত এ দুই নৌরুটে যাত্রী পারাপার স্বাভাবিক রাখতে সমন্বিতভাবে কাজ করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি), জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির ডিজিএম আব্দুস সালাম জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বর্তমানে ১৭টি ফেরি চলাচল করছে। অন্যদিকে আরিচা-কাজীরহাট নৌপথে রয়েছে ৫টি ফেরি। এছাড়া যাত্রী পারাপার নির্বিঘ্ন রাখতে ৩৫টি লঞ্চ চালু রাখা হয়েছে। ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যানজট এড়াতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

সংশ্লিষ্টরা জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এবং যথাযথ ব্যবস্থাপনার কারণে এবারের ঈদযাত্রা এখন পর্যন্ত স্বস্তিদায়ক রয়েছে। তবে যাত্রীর চাপ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব, বিএনপিকর্মীকে এমপি হানজালা

চরভদ্রাসন সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

পাঁচ শর্তে নির্ধারিত হবে স্থানীয় নির্বাচনের প্রার্থী: নাসিক প্রশাসক

শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

অচিরেই ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণ হবে: মির্জা ফখরুল

এক ছাগলছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল চারজনের

মাদক কোরআনেও হারাম, বিএনপির নেতাকর্মীদের জন্যও হারাম

অটোরিকশা প্রাইভেটকার সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫