হোম > সারা দেশ > ঢাকা

রাজৈরে ট্রাক দুর্ঘটনায় নিহত ১

উপজেলা প্রতিনিধি, রাজৈর (মাদারীপুর)

মাদারীপুরের রাজৈর উপজেলার ঢাকা–বরিশাল মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দিলে এক যুবক নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। রোববার (৮ মার্চ) ভোরে রাজৈর থানাধীন আলমদাস্তার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই দিন রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে বরিশাল থেকে ঢাকাগামী কাঠের লাকড়িবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট–১৬৮৩১৩) চলার পথে চাকা খুলে গেলে চালক মো. সোহেল কবির (৩৭) ট্রাকটি সড়কের পাশে সরিয়ে রাখেন। তিনি লক্ষ্মীপুর জেলার আঠিয়াতলী এলাকার মো. শাহ আলম কবিরের ছেলে।

পরে ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী আরেকটি ট্রাক (চট্টো মেট্রো ট–১২১৪৩০) বেপরোয়া গতিতে এসে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় ট্রাকটির চালক রাসেল (৩৮) গুরুতর আহত হন। তিনি নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চর জব্বর থানার আবু তাহেরের ছেলে। এ সময় তার সঙ্গে থাকা ছেলে ইসমাইল হোসেন (১৮) ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর ট্রাকটি সড়কের একপাশে পড়ে থাকায় অন্য পাশ দিয়ে যান চলাচল অব্যাহত রয়েছে।

এদিকে স্থানীয়রা বলছেন, পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে ঢাকা–বরিশাল মহাসড়কে যানবাহনের চাপ কয়েক গুণ বেড়ে গেছে। কিন্তু সড়কটি এখনো সরু থাকায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

স্থানীয়দের দাবি, ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত মহাসড়ক দ্রুত ছয় লেনে উন্নীত না করলে সড়ক দুর্ঘটনা কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। তাই মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে সরকারকে দ্রুত এ সড়ক প্রশস্ত করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল