হোম > সারা দেশ > ঢাকা

শোলাকিয়ায় ঈদুল আজহার ১৯৯তম জামাত অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দানে অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার ১৯৯তম জামাত। এ জামাতে অংশ নেয়া মুসল্লিদের নিরাপত্তায় এবারো চার স্তরের কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার ও সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি বসানো হয়েছে ৬৪টি সিসি ক্যামেরা। এছাড়া ৪টি ওয়াচ টাওয়ার থেকে মুসল্লিদের সার্বিক গতিবিধি পর্যবেক্ষণ করে আইনশৃঙ্খলা বাহিনী।

ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়। ইমামতি করেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ।

ঐতিহ্যের এই বিশাল জামাতকে ঘিরে মাঠে দাগ কাটা, মেহরাব ও দেয়ালে চুনকাম, ওজুখানা নির্মাণ, পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ আগেই শেষ করা হয়।

মুসল্লি ও এলাকাবাসীর দাবি প্রতি বছর লাখো মানুষের সমাগম হলেও মাঠের অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং স্থায়ী সংস্কারের উদ্যোগ এখনও দৃশ্যমান নয়।

বড় জামাতে ঈদের নামাজ আদায় করলে বেশি সওয়াব পাওয়া যায় এমন বিশ্বাস থেকে প্রতিবছরের মতো এবারও মুসল্লিরা আসেন শোলাকিয়া ঈদগাহ ময়দানে। তাদের যাতায়াতের সুবিধার্তে ছিলো দুটি স্পেশাল ট্রেন। নিরাপত্তা জোরদারের পাশাপাশি ছিলো মেডিকেল টিম ও স্বেচ্ছাসেবকদের ব্যাপক উপস্থিতি।

রেওয়াজ অনুযায়ী পুলিশ সুপার মিজানুর রহমান বন্দুকের গুলি ফুটিয়ে ঈদ জামাত শুরুর সংকেত দেন। জামাত শুরুর ১৫ মিনিট আগে তিনটি, ১০ মিনিট আগে দুটি এবং পাঁচ মিনিট আগে একটি শটগানের গুলি ফোটানো হয়।

সব শেষে মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।

জেডএম

অষ্টগ্রামে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে স্বজনপ্রীতির অভিযোগ

নতুন পোশাক কিনে ফেরার পথে মা-ছেলের মৃত্যু

শরীয়তপুরে তীব্র ঝড়ে ৪ তলা ভবনের দেয়াল ধস, আহত ৪

ভাঙ্গায় মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল চালক নিহত

ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে মালিককে হত্যা, আটক ২

সদরপুরে ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে একজনের মৃত্যু

শহীদ পরিবারের মাঝে কোরবানির খাসি বিতরণ এনসিপি এমপির

কোরবানি হাট থেকে ফিরে স্বামী পেলেন স্ত্রীর ঝুলন্ত লাশ

জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা অভিযোগ

ভাঙ্গায় কালবৈশাখীর ঝড়-বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি