হোম > সারা দেশ > ঢাকা

মুন্সীগঞ্জে প্রতিমা ভাঙচুর, ‘মানসিক রোগী’ সুইপার আজিজুল হাতেনাতে ধরা

উপজেলা প্রতিনিধি, টঙ্গীবাড়ি (মুন্সীগঞ্জ)

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার বালিগাঁওয়ের দাসপাড়া মন্দিরে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রতিমা ভাঙচুরের ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক আজিজুল স্থানীয় সুইপার কালামের ছেলে। তিনি একজন সুইপার।

স্থানীয়রা জানান, মন্দিরে লক্ষ্মী প্রতিমাসহ তিনটি প্রতিমা ভাঙচুরের সময় তাকে হাতেনাতে ধরা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় স্থানীয় হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দা আকাশ বিশ্বাস বলেন, ‘বালিগাঁওয়ের পূজায় এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার কোনো ইতিহাস নেই। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে ভবিষ্যতে আর কেউ এমন সাহস না পায়।’

বালিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. দুলাল জানান, ‘অভিযুক্ত আজিজুল স্থানীয় সুইপার কালামের ছেলে এবং নিজেও সুইপারের কাজ করে। অনেকের কাছে শুনলাম, ছেলেটার মানসিক সমস্যা আছে। পুলিশের তদন্তে সত্যতা বেরিয়ে আসবে।’

টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম আমার দেশকে বলেন, ছেলেটিকে আমরা গ্রেপ্তার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কথাবার্তা অসংলগ্ন মনে হয়েছে। এ ঘটনায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

গাঁজা সেবন করতে দেখে ফেলায় মাদ্রাসার ছাত্র খুন, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জে তিতাস গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, আহত ৩

গোয়ালন্দে দেড় যুগেও সংস্কার নেই সড়কের, চরম দুর্ভোগে মানুষ

শ্রীপুরে মাদকসেবীর গুলিতে নারী আহত

ফতুল্লায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা হাবিব গ্রেপ্তার

শ্রীপুরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

ঘোড়াশাল-পলাশ সার কারখানা গ্যাস সংকটে বন্ধ

কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি

পাকুন্দিয়ায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত