হোম > সারা দেশ > ঢাকা

কটিয়াদীতে সন্ত্রাসবিরোধী আইনে ৪ আ.লীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)

ছবি: আমার দেশ

কিশোরগঞ্জের কটিয়াদীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পৌর আওয়ামী লীগের সহসভাপতিসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে কটিয়াদী থানা পুলিশ।

গ্রেপ্তার কৃতরা হলেন- কটিয়াদী পৌর আওয়ামী লীগের সহসভাপতি জামাল মিয়া, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক রুহুল আমিন শাকিল, মসূয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আল-আমিন এবং পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. মোশাররফ হোসেন পায়েল।

মঙ্গলবার মধ্যরাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া জামাল মিয়া (৪০) পৌরসভার কামারকোনা মহল্লার মফিজ উদ্দিনের ছেলে, রুহুল আমিন শাকিল (৪৭) বোয়ালিয়া মহল্লার নুরুল আমিনের ছেলে, আল-আমিন (৪৮) মসূয়া ইউনিয়নের মসূয়া গ্রামের আবুল হোসেনের ছেলে এবং মোশাররফ হোসেন পায়েল কটিয়াদী পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও কটিয়াদী পূর্বপাড়া মহল্লার আলাউদ্দিন আলার ছেলে।

কটিয়াদী মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এমএইচ

সিংগাইরে শিষ্ঠাচার বহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

স্কুলে টিউবওয়েলের পানি পান করে ৪০ শিক্ষার্থী অসুস্থ

স্কুলছাত্রী হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

সালথায় এক যুগ পর ছাত্রদলের কমিটি

রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন রেলমন্ত্রী

কাপাসিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে টঙ্গীতে বিএনপির বিক্ষোভ

দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত কালিহাতীর যুবক

কালিয়াকৈরে এক রাতে শিয়ালের কামড়ে আহত ২০