হোম > সারা দেশ > ঢাকা

জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

উপজেলা প্রতিনিধি, রায়পুরা (নরসিংদী)

সৌদি আরবের জেদ্দায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের (মিসাইল) সাইরেন ও আতঙ্কে দ্রুত ছাদ থেকে নামতে গিয়ে ভবন থেকে পড়ে সৌরভ ইসলাম (২৫) নামের এক বাংলাদেশি প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। ওই দিন বিকেলে সৌদি আরবে অবস্থানরত সহকর্মীরা নিহতের পরিবারকে মৃত্যুর বিষয়টি অবহিত করেন।

নিহত সৌরভ ইসলাম নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের মুছাপুর গ্রামের আমির ইসলাম ও রেনু বেগম দম্পতির একমাত্র সন্তান। তিনি জেদ্দার ‘আলসাইম’ নামক প্রতিষ্ঠানের অধীনে একটি ব্যাংকে অফিস সহকারী (টি-বয়) হিসেবে কর্মরত ছিলেন। মাত্র এক বছর আগে ছুটি কাটিয়ে তিনি পুনরায় সৌদি আরবে কর্মস্থলে ফিরে যান।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে সৌরভ জেদ্দায় তার আবাসন ভবনের ছাদে ছিলেন। ওই সময় ইয়েমেন থেকে ছোড়া একটি মিসাইল জেদ্দার দিকে ধেয়ে আসার সতর্কবার্তা (অ্যালার্ট) মোবাইল ফোনে দেখে আতঙ্কে দ্রুত ছাদ থেকে নিচে নামার চেষ্টা করেন তিনি। সিঁড়ি দিয়ে দ্রুত নামার সময় তারের সঙ্গে পা পেঁচিয়ে পড়ে যান এবং মাথায় প্রচণ্ড আঘাত পান। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে সহকর্মীরা তাকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে সৌদি পুলিশ এসে লাশ উদ্ধার করে।

মা রেনু বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ছেলেকে শেষবারের মতো দেখতে চাই, নিজের হাতে তাকে দাফন করতে চাই।

সৌরভের বাবা আমির ইসলাম সরকারের কাছে দ্রুত ছেলের লাশ দেশে আনার আবেদন জানিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, ঘটনাটি জেনেছি। নিহতের স্বজনেরা যোগাযোগ করলে লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহযোগিতা করা হবে।

জেডএম

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর