হোম > সারা দেশ > ঢাকা

ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ)

ছবি: আমার দেশ

নওগাঁর ধামইরহাট উপজেলায় ট্রাকের চাকার নিচে পড়ে রিমন হোসেন (২১) নামে একজন কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ফার্শিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিক্ষার্থী উপজেলার উমার ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামের আব্দুর রহিমের ছেল।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার আমাইতাড়া বাজার থেকে একটি ট্রাক ফার্শিপাড়া বাজারে যাচ্ছিল। একই পথে রিমন হোসেন তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে বাড়িতে ফেরার পথে ফার্শিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি ভ্যানের ধাক্কায় ট্রাকের পেছনের চাকার নিচে পড়ে যায়।

পরে ঘটনাস্থলে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা চলাকালীন সময়ে তার মৃত্যু হয়। সে এবারে ধামইরহাট সিদ্দিকীয়া ফাজিল মাদরাসা থেকে আলিম পরীক্ষা দিয়েছিলেন।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শেষ খবর জানা অবদি এ বিষয়ে আইনিপক্রিয়া চলমান রয়েছে।

এমএইচ

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর