হোম > সারা দেশ > ঢাকা

এনসিপিতে যোগ দিলেন যুবলীগের তিন নেতা

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে ইটনা উপজেলায় জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন যুবলীগের তিননেতা। তারা হলেন, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান সোহেল এবং ইটনা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম কবির শ্যামল, সদস্য বাসেত আহমেদ।

গত ২৬ জুলাই কিশোরগঞ্জ শহরের পুরানথানা এলাকায় অনুষ্ঠিত এনসিপির পদযাত্রা ও পথসভায় শ্যামল মঞ্চে উঠে বক্তব্য দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই বক্তব্য ছড়িয়ে পড়লে দলের ভেতরে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

তবে গত ৫ জুন এনসিপির ইটনা উপজেলার আহবায়ক কমিটিতে দেখা গেছে। উপজেলা কমিটির দুই নং সদস্য হলেন, গোলাম কবির শ্যামল, কামরুজ্জামান সোহেল হলেন চার নং সদস্য ও বাসেত আহমেদ হলেন ১১ নং সদস্য।

এ দিকে এনসিপি আয়োজিত পদযাত্রা ও পথসভায় অংশগ্রহণ করায় ইটনা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম কবির শ্যামলসহ তিনজনকে বহিষ্কারের দাবি করেছে জেলা যুবলীগ।

এতে স্বাক্ষর করেন আহ্বায়ক আমিনুল ইসলাম বকুল, যুগ্ম আহ্বায়ক মীর আমিনুল ইসলাম সোহেল এবং মো. রুহুল আমিন খান। তবে তিনজনই বর্তমানে পলাতক থাকায় তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে গোলাম কবির শ্যামল বলেন, আমি ২০১৮ সালেই যুবলীগ ছেড়েছি। কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়েছি, পরে জুলাই আন্দোলনেও সক্রিয়ভাবে মাঠে ছিলাম। আওয়ামী লীগ করে শুধু প্রতারিত হয়েছি।

পাগলা কুকুরের কামড়ে পাকুন্দিয়ায় আহত অর্ধশত

নারায়ণগঞ্জে ছেলেসহ রাজ্জাক বাহিনীর প্রধান গ্রেপ্তার

চাঁদাবাজিতে বাধা দেয়া যুবদল নেতাকে পেটানো সেই বিএনপি নেতার শাস্তি দাবি

কালোবাজারে বিক্রির সময় ১৮ হাজার ডিজেলসহ লড়ি চালক আটক

নরসিংদীতে জ্বালানি তেল জব্দ ও জরিমানা আদায়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দুবাইয়ে ব্রাহ্মণপাড়ার এক ব্যক্তি নিহত

তেলের সংকটে ভ্যানে মোটরসাইকেল নিয়ে পাম্পে হাজির যুবক

নিয়মের তোয়াক্কা করছেন না বাসচালকেরা

নরসিংদীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান: জ্বালানি তেল জব্দ ও জরিমানা আদায়

নারায়ণগঞ্জে ১৩৯৮০ লিটার ডিজেল উদ্ধার