হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

স্টাফ রিপোর্টার, গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে নয়নপুর নতুন বাজার এলাকায় জিন্নাত নিটওয়্যার লিমিটেড কারখানার এক শ্রমিক গতকাল ছাদ থেকে পড়ে আত্মহত্যা করে। এ ঘটনায় শ্রমিকরা মঙ্গলবার সকালে কারখানা ভাঙচুরের চেষ্টা চালায়।

এ সময় পুলিশ বাধা দিলে শ্রমিকদের ধাওয়া-পাল্টা হয়। পুলিশের এপিসি কার ভাঙচুর করে শ্রমিকরা। পরে ঘটনাস্থলে আসে সেনাবাহিনী। পুলিশের সাথে যৌথ অভিযানে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। অভিযানে বেশকিছু টিয়াসেল ও লাঠি চার্জ করা হয়। এ ঘটনায় ১১ পুলিশ সদস্যসহ অন্তত অর্ধশত শ্রমিক আহত হয়েছেন।

শ্রীপুর থানার ওসি আব্দুল বারিক ও শ্রমিকরা জানান, গতকাল কারখানা কর্তৃপক্ষের কাছে ছুটি চাইতে গিয়েছিলেন জাকির হোসেন। কিন্তু ছুটি না দিয়ে তার সঙ্গে দুর্ব্যবহার করার কারণে তিনি অভিমানে কারখানার ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন।

শ্রমিক নিহত হওয়ার ঘটনায় আজ মঙ্গলবার সকালে শ্রমিকরা উত্তেজিত হয়ে কারখানা ভাঙচুর শুরু করে। খবর পেয়ে পুলিশ তাহলে পৌঁছে তাদের বাধা দিলে শ্রমিকরা পুলিশের উপর হামলা চালায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে তবে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। ঘটনাস্থলে সেনাবাহিনী, শিল্প পুলিশ, থানা পুলিশসহ বিপুল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য উপস্থিত আছেন।

টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক