হোম > সারা দেশ > ঢাকা

ভাঙ্গায় পিকআপ-লরি সংঘর্ষে নিহত ১

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গা (ফরিদপুর)

ফরিদপুর-ভাঙ্গা-টেকেরহাট মহাসড়কের ভাঙ্গা পৌরসভার প্রাণিসম্পদ আঞ্চলিক কার্যালয়ের সামনে ফলবাহী পিকআপের সাথে বিপরীতগামী অপর একটি লরির মুখোমুখি সংঘর্ষে মদুল্লা নামে একজন নিহত হয়েছেন।

নিহত মদুল্লা পিকআপ গাড়ির মালিক এবং চুয়াডাঙ্গা জেলার জীবননগরের ধোপাখালি গ্রামের ছাত্তার মেম্বার ছেলে। সোমবার সকাল সাতটায় দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন পুলিশ। দুর্ঘটনায় আহত হন পিকআপের চালক আশিকুল ইসলাম। তার বাড়ি গোপালগঞ্জ জেলার ঘোষেরচর উপজেলার ঘোষেরচর গ্রামে। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ফলের পিকআপ গাড়িটি ভাঙ্গা পৌরসভার প্রাণিসম্পদ আঞ্চলিক কার্যালয়ের সামনে পৌঁছালে বিপরীতগামী টেকেরহাট থেকে ছেড়ে আসা অপর একটি লরির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রাস্তার পাশে খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায় কমলালেবুর ফলের পিকআপ। ঘটনাস্থলেই নিহত হন পিকআপ গাড়ির মালিক। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী, হাইওয়ে থানা ও পুলিশ স্থানীয় জনগণের সহযোগিতায় হতাহতদের উদ্ধার কার্যক্রম চালায়। এ সময় ফরিদপুর-বরিশাল মহাসড়কে যানজট সৃষ্টি হয়। উদ্ধার কার্যক্রম শেষে স্বাভাবিক হয় যান চলাচল।

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

মাস্টারকে মুক্তির আশ্বাসে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু