হোম > সারা দেশ > ঢাকা

হাদির ওপর গুলির প্রতিবাদে রাজৈরে বিক্ষোভ

উপজেলা প্রতিনিধি, রাজৈর (মাদারীপুর)

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির প্রতিবাদে মাদারীপুরের রাজৈরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় সচেতন নাগরিক সমাজের আয়োজনে পৌরসভা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ কর্মসূচি পালন করা হয়।

প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে শুরু হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। অংশগ্রহণকারীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘হাদীর ওপর হামলা কেন? প্রশাসন জবাব চাই’, ‘লাগছে গুলি হাদীর গায়ে, আমরা আছি লাখো ভাই’, ‘তুমি কে আমি কে—ওসমান হাদী, ওসমান হাদী’, ‘আমজনতা এক হও, অন্যায়কে রুখে দাও’, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করো একসাথে’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’সহ নানা প্রতিবাদী স্লোগান দেন।

প্রতিবাদ সভায় সঞ্চালনা করেন মাওলানা মাহামুদুল্লা ফাহামি। বক্তব্য রাখেন মাওলানা নুরুজ্জামান নোমানী, মাওলানা ইমরান হোসেন ফরিদি, মাওলানা মাহাবুবুর রহমান, মাওলানা শরীয়তউল্লাহ সাদনান ও মাওলানা ওমর ফারুক।

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার