হোম > সারা দেশ > ঢাকা

যৌথ অভিযানে ঢাকায় গ্রেপ্তার ভৈরব পৌর আ.লীগের সাধারণ সম্পাদক

উপজেলা প্রতিনিধি, ভৈরব (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ঢাকার ভাটারা থানা পুলিশের যৌথ অভিযানে ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার দিবাগত মধ্যরাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কিশোরগঞ্জ জেলা ডিবির ওসি মো. বাহার মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আতিক আহমেদ সৌরভ ভৈরব পৌর শহরের ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার হেলাল উদ্দিন হেলু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা এবং বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের মামলার অন্যতম পলাতক আসামি ছিলেন তিনি।

জেলা ডিবির ওসি মো. বাহার মিয়া জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনার পর থেকেই আতিক আহমেদ সৌরভ দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। এ ছাড়া সম্প্রতি ভৈরবের আঞ্চলিক সড়ক ও ঢাকা-সিলেট মহাসড়কে ককটেল এবং পেট্রোলবোমা বিস্ফোরণের ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। পাশাপাশি সম্প্রতি টেলিগ্রামে শেখ হাসিনার সঙ্গে অনুষ্ঠিত এক কনফারেন্সে যুক্ত হয়ে দেশবিরোধী চক্রান্তে জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ওসি আরও জানান, ২২ নভেম্বর রাতে ভাটারা থানা পুলিশের সহায়তায় ওই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

টঙ্গীতে আ.লীগের নৈরাজ্য প্রতিহত করতে যুবদল-স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল মহড়া

চাকরির ইন্টারভিউ দিতে এসে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী আটক

টঙ্গীতে মহানবী সা. কে নিয়ে কটুক্তির দায়ে যুবক আটক

ঘন কুয়াশায় আড়াই ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল শুরু

টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ দগ্ধ ৩

রেলের সেই কালো বিড়ালের দুই বছরের কারাদণ্ড

ফতুল্লায় পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা

আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে সন্ত্রাসী দলে পরিণত হয়েছে: শামা ওবায়েদ

শ্রমিকদের বেতন বাড়ানো হলে বাড়িওয়ালারা ঘরভাড়া বাড়াতে পারবেন না: মীর শাহে আলম

রাস্তা নিয়ে বিরোধে চাচা শ্বশুরের বল্লমের আঘাতে যুবদল নেতা নিহত