পাটুরিয়া-দৌলোদিয়া, পাটুরিয়া-কাজির হাট, আরিচা-কাজিরহাট নৌ চলাচল বন্ধ রয়েছে। বিআইডব্লিউটিসির ডিজিএম আব্দুস সালাম জানিয়েছেন, ঝড়-বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে সকাল ১১ থেকে তিনটি নৌপথে সকল ধরনের নৌ যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
দেখা গেছে, যাত্রীরা ঘাট এলাকায় স্থানীয় বিভিন্ন দোকানপাট ও যাত্রী ছাউনির নিচে আশ্রয় নিয়েছেন।
কাজিরহাট পাবনাগামী যাত্রী আব্দুর রহমান বলেন, সকাল ১১টার দিকেই আরিচায় এসে ঝড় বৃষ্টির কবলে পড়ি। প্রচণ্ড ঝড় বৃষ্টিতে যাত্রী ছাউনিতে আশ্রয় নিয়েও ভিজে যাচ্ছি। লঞ্চ ফেরি যে কোনোটা ছাড়লেই আমরা রওয়ানা দেব।
অনেক যাত্রী পথিমধ্যেই ঝড়-বৃষ্টিতে আটকা পড়ে ভিজে গেছে। শিশু ও বৃদ্ধরা দুর্ভোগে পড়েছে বেশি।
জেডএম