হোম > সারা দেশ > ঢাকা

ছয় মাসের সন্তান রেখে সড়ক দুর্ঘটনায় মায়ের মর্মান্তিক মৃত্যু

‎উপজেলা প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)

ছবি: সংগ্রহীত।

‎টাঙ্গাইলের সখিপুরে ছয় মাসের শিশু সন্তান রেখে সিএনজি দুর্ঘটনায় প্রাণ হারালেন ইমু আক্তার (২০) নামের এক মা। বৃহস্পতিবার দুপুরে সখীপুর-গোড়াই সড়কের শোলাপ্রতিমা এলাকায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, ইমু আক্তার নলুয়া থেকে সিএনজি যোগে সখিপুরের দিকে যাচ্ছিলেন। সিএনজি বোয়ালী বাজারের উত্তর পাশে এলে সে সিএনজি থেকে থু-থু ফেলার জন্য মাথা বাইরে বের করে এমন সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

‎সখিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদ হোসেন বলেন, দুর্ঘটনার পর নিহতের পরিবার লাশ বাড়িতে নিয়ে গেছে। পুলিশ পাঠানো হয়েছে লাশ থানায় নিয়ে আসার জন্য। লাশ থানায় এলে তারপর আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

‎নিহত ইমু উপজেলার রতনপুর গ্রামের পল্লী চিকিৎসক ইলিম উদ্দিনের মেয়ে।

‎

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর