হোম > সারা দেশ > ঢাকা

আপনাদের চেয়ারটাকে মূল্য দেন, ডিসি-এসপিদের বিমানমন্ত্রী রিতা

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা মানিকগঞ্জের নানা সমস্যার কার্যকর সমাধান না হওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করে জেলার ডিসি এসপিদের উদ্দেশ্য করে হুশিয়ারি দিয়ে বলেছেন, আপনারা আপনাদের চেয়ারটাকে মূল্য দেন। আর জনগণের ইচ্ছাটাকে পূরণ করার চেষ্টা করেন। তাহলে আপনারা আমার সাথে থাকতে পারবেন। আর তা না হলে আমি কিন্তু আপনাদের কাউকে রাখবো না।

রবিবার দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।

মন্ত্রী অন্যান্য সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে আরও বলেন, আপনাদের অনেক পরিশ্রম করতে হবে। কারণ আমি মানিকগঞ্জে বেশি সময় থাকতে পারিনা।

আমাকে অফিসের কাজে ব্যস্ত থাকতে হয়। তাই আমি চাই আপনারা আমার হয়ে আমার এলাকার মানুষের পাশে থাকবেন। আপনারা মানুষের জন্য কাজ করতে এসেছেন। তাই ওই শপথের জায়গাটা মাথায় রেখে কাজ করেন।

বিমান মন্ত্রী আফরোজা খানম রিতা এসময় মানিকগঞ্জ পৌরসভার পানির সমস্যার সমাধান, জলাবদ্ধতা নিরসন ও রাস্তাঘাটের উন্নয়ন এবং মাদক নির্মূল সহ অন্যান্য সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখার জন্য জেলার ডিসি এসপি সহ সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের কঠোর নির্দেশনা দেন।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে আইন শৃঙ্খলা সভায় আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, সিভিল সার্জন ডা. আইভি ফেরদৌস সহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা।

শাশুড়ি গ্রেপ্তার, জামাইকে খুঁজছে পুলিশ

পাকা রাস্তার দাবিতে সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ

কালিহাতীতে গাঁজাসহ ছেলের বউ আটক, শ্বশুর পলাতক

ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় ‘পেন গান’ ও খালি খোসা উদ্ধার

জামায়াত এমপির ঐচ্ছিক তহবিল থেকে দরিদ্র ও অসহায়দের অনুদান

শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন

ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, পাঁচ পুলিশ সদস্য আহত

চরভদ্রাসনে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

পাইলটিং স্কিম চালুর মাধ্যমে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

শরীয়তপুরে নারীকে খুঁটিতে বেঁধে মারধর, হাসপাতালে ভর্তি