হোম > সারা দেশ > ঢাকা

নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচ নেতা আটক

উপজেলা প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)

ছবি: আমার দেশ।

কক্সবাজারে আনন্দভ্রমনে গিয়ে কিশোরগঞ্জের কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার নিষিদ্ধ ছাত্রলীগের নবগঠিত উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পাঁচ নেতা র‌্যাবের হাতে আটক হনয়েছেন।

আটককৃতরা হলেন কটিয়াদী উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সম্রাট আলমগীর, সাধারণ সম্পাদক মো. রনি খান শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রাকিব , সামাদ উল্লাহ ও পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তুহিন।

মঙ্গলবার রাতে কক্সবাজার জেলার মহেশখালী থেকে তাদেরকে র‌্যাব আটক করেছে বলে জানান কটিয়াদী মডেল থানা পুলিশ। মঙ্গলবার রাতেই কটিয়াদী মডেল থানা পুলিশের একটি বিশেষ টিম আটককৃত ছাত্রলীগ নেতাদেরকে গ্রেফতার করে নিয়ে আসার জন্য কক্সবাজারে যায়। আটক ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে কটিয়াদী মডেল থানা ও কিশোরগঞ্জ সদর থানায় একাধিক মামলা রয়েছে।

জানা যায়, গত ৫ জানুয়ারী তারিখে নিষিদ্ধ ছাত্রলীগের কটিয়াদী উপজেলা কমিটি কিশোরগঞ্জ জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত কমিটি অনুমোদন করে প্রকাশ করা হয়।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, কক্সবাজার থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মোট পাঁচ নেতাকে আটক করা হয়েছে। এদের মধ্যে কটিয়াদী উপজেলার চারজন ও পাকুন্দিয়া উপজেলার একজন রয়েছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কটিয়াদী মডেল থানা ও কিশোরগঞ্জ সদর থানায় মামলা রয়েছে।

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ তরুণের মৃত্যু

নারায়ণগঞ্জ বন্দরে গ্যাস লিকেজ বিস্ফোরণ, দগ্ধ তিন জনের মৃত্যু

টঙ্গীতে ১০ হাজার পিস ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ফতুল্লায় অপহৃত দুই বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

কালুখালীতে জামায়াত কর্মীকে পুড়িয়ে হত্যা

অনিয়মের অভিযোগে বেকারি মালিককে ১ লাখ টাকা জরিমানা

নরসিংদীতে ক্লু-লেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

আড়াইহাজারে পুলিশের ওয়াকিটকি-ফোন ছিনতাইয়ের ঘটনায় আটক ২

চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা