হোম > সারা দেশ > ঢাকা

পুকুরে পড়ে একসাথে দুই ভাইয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি, মাদারীপুর

মাদারীপুরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত হাফিজুল (৮) ও হামজা (৫) ওই এলাকার নাঈম মল্লিকের ছেলে। পুলিশ ও স্বজনরা জানান, বিকালে বাড়ির উঠানে খেলছিল দুই ভাই হাফিজুল ও হামজা। পরে অসাবধানতাবশত পাশের পুকুরে পড়ে যায় দুইজন। পুকুরে পড়ে তলিয়ে গেলে আর উঠতে পারেনি কেউ। রাত ৮টার দিকে স্থানীয়রা ভাসমান অবস্থায় দুইজনকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে আসেন। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসকরা দুই ভাইকে মৃত ঘোষণা করেন। দুই সহোদরের মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহত দুই শিশুর আত্মীয় শাওন হাওলাদার বলেন, ‘একসাথে দুই ভাইয়ের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেয়া যায় না। এটি খুবই দুঃখজনক ঘটনা। পরিবার কীভাবে এই শোক সইবে? অসতর্ক থাকার কারণেই এমন ঘটনা ঘটেছে।

মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. এহতেশামুল ইসলাম জানান, ‘দুই শিশুর মৃত্যুর খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর