হোম > সারা দেশ > ঢাকা

সালথায় বিরল প্রজাতির মেছো বিড়ালের তিন বাচ্চা উদ্ধার

উপজেলা প্রতিনিধি, সালথা (ফরিদপুর)

ফরিদপুরের সালথায় একটি ধান ক্ষেত থেকে বিরল প্রজাতির বিলুপ্ত প্রায় মেছো বিড়ালের তিনটি বাচ্চা উদ্ধার করা হয়েছে। কৃষকরা ধান কাটার সময় বাচ্চাগুলো পাওয়ার পর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বাচ্চাগুলো লালনপালনের পর বড় হলে অবমুক্ত করা হবে।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে মেছো বিড়ালের তিনটি বাচ্চা উদ্ধারের পর ফরিদপুর বন বিভাগে রাখা হয়েছে।সেখানে তাদের লালনপালন করা হচ্ছে। এর আগে রবিবার বিকেলে উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামের রাসেল মাতুব্বর বিলুপ্তপ্রায় মেছো বিড়ালের তিনটা বাচ্চা ধান খেত থেকে উদ্ধার করে।

রাসেল মাতুব্বর বলেন, উপজেলার নটখোলা মাঠে ধান কাটার সময় খেতের মাঝে বাচ্চাগুলো দেখতে পাই। তখন আমার কাছে মনে হয় বাচ্চাগুলো মেছো বাঘের হবে। এ সময় বাচ্চাগুলোর মা দৌড়ে পালিয়ে যায়। তখন ফাঁকা জায়গায় বাচ্চাগুলো থাকলে নিরাপদ মনে হচ্ছিল না। তাদের দেখে খুব মায়া লাগে। তখন আমি উদ্ধার করে বাড়িতে নিয়ে যাই। পরে সালথা উপজেলা বন বিভাগের লোকজনকে খবর দেওয়া হয়। তারা এসে বাচ্চা তিনটি নিয়ে যান।

সামাজিক বন বিভাগের ফরিদপুরের ফরেস্ট রেঞ্জার (পূর্বগঙ্গাবর্দী এসএফএনটিসি) তাওহীদ হোসেন বলেন, খবর পেয়ে বাচ্চা তিন উদ্ধার করে আমাদের কাছে রাখা হয়েছে। এগুলো মেছো বিড়ালের বাচ্চা। সচরাচর দেখা যায় না। সাধারণত এরা ক্ষতিকর নয়। কৃষি জমির জমিতে ইদুর খায়।

তিনি আরো বলেন, বাচ্চা তিনটির বয়স এক মাসের মতো হবে। হাটাচলা করতে পারে। তবে এতো ছোট বাচ্চা এই মুহূর্তে ছাড়া ঠিক হবেনা। যার কারণে তাদের মাছ খাওয়ানোসহ লালনপালন করা হচ্ছে। বড় হলে নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে।

দরপত্র জমা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষে রণক্ষেত্র

গোপালগঞ্জে তিন অবৈধ ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা

বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশের সংঘর্ষ

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর

বন্ধ জুট মিলগুলো চালু করতে কাজ করছে সরকার: পাট প্রতিমন্ত্রী

দৌলতদিয়ায় গভীর রাতে অভিযান, ১০ জনের কারাদণ্ড