হোম > সারা দেশ > ঢাকা

মামলার আসামি যুবলীগ নেতা বাকির নারায়ণগঞ্জে গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাকির ভুঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে নারায়ণগঞ্জের চাষাড়া এলাকা থেকে সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। বাকির ভুঁইয়া নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ নজরুল ইসলাম বাবুর খালাতো ভাই।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নাছির উদ্দিন আহমদ গণমাধ্যমকে জানিয়েছেন, বাকির ভুঁইয়া ৫ আগস্টের পর আড়াইহাজার ছেড়ে ফতুল্লা ভুঁইগড় রূপায়ণ টাইনে তার নিজস্ব ফ্ল্যাটে আত্মগোপনে ছিলেন। বুধবার রাতে পরিচিত কয়েকজনের সঙ্গে শহীদ মিনারে চা খেতে আসেন। তিনি আরও জানান, বাকের ভুঁইয়া ২০২৩ সালে ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকায় শান্তি সমাবেশ ও মিছিল করে আন্দোলনকারীদের বিরুদ্ধে। তার বিরুদ্ধে আড়াইহাজার থানায় মামলা রয়েছে।

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক

বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে অনিয়মের অভিযোগ

ঋণের চাপে স্বর্ণ লুট, বাড়ির মালিকের স্ত্রীকে হত্যা করেন মুয়াজ্জিন

‎সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ একজন গ্রেপ্তার

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬

চাঁদাবাজির অভিযোগে ইউএনওর সংবাদ সম্মেলন

শিশু অপহরণ করে লাশ গুমের দায়ে একজনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

কালকিনিতে জমি কেটে বালু উত্তোলন, ভরাট হচ্ছে সরকারি খাল

ব্রাজিলের খেলা দেখে ফেরার পথে ডাকাতের কবলে প্রকৌশলী