হোম > সারা দেশ > ঢাকা

পেঁয়াজ সংরক্ষণের সময় মাচার নিচে চাপা পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, বালিয়াকান্দি (রাজবাড়ী)

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় পেঁয়াজ সংরক্ষণের সময় মাচা ধসে ১৪ বছর বয়সি এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জান্নাতি উপজেলার নবাবপুর ইউনিয়নের বনগ্রাম চরপাড়া গ্রামের কৃষক ওবাদুর রহমানের মেয়ে এবং স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসার ছাত্রী।

পরিবারের সদস্যরা জানান, জান্নাতি তার বড়ো বোনকে সঙ্গে নিয়ে বাড়ির গোয়ালঘরের মাচায় খেত থেকে আনা পেঁয়াজ তুলছিল। এ সময় হঠাৎ করে মাচা ও ঘরের একটি অংশ ভেঙে পড়ে। বড়ো বোন সরে যেতে সক্ষম হলেও জান্নাতি মাচার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।

পরবর্তীতে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহফুজুর রহমান জানান, জান্নাতিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আব্দুর রব তালুকদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দাফন সম্পন্ন করা হয়েছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

গাজীপুরে গভীর রাতে ডাকাতি, নারীকে গলা টিপে হত্যা

সালথায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

গজারিয়ায় পরিত্যক্ত ঘর থেকে ১৩ ঘোড়ার জবাইকৃত মাংস উদ্ধার

আড়াইহাজারে এক রাতে তিন বাড়িতে ডাকাতি

অচল হয়ে পড়ছে যানবাহন সেচ, শিল্পকারখানা

২২ বছর পর ছাত্রদলের কমিটির সভাপতিই বিবাহিত, বঞ্চিতদের সড়ক অবরোধ

ভাঙ্গায় এমপির হস্তক্ষেপে চার গ্রামের বিবাদ মীমাংসা

সদরপুরে জ্বালানি তেল সংগ্রহে লাইনে নারীরাও

পরিবেশ বিধ্বংসী অবৈধ সীসা কারখানা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

জেলা পরিষদের উদ্যোগে ফতুল্লায় খাল খনন শুরু