হোম > সারা দেশ > ঢাকা

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে এমপির মোটরসাইকেল র‍্যালি

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গা (ফরিদপুর)

মোটরসাইকেল র‍্যালি। ছবি: আমার দেশ

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের জ্বালাও পোড়াও সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিশাল মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ড বিএনপি কার্যালয় থেকে মোটর সাইকেল র‍্যালি শুরু করা হয়। র‍্যালিতে কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে ছাত্রদল, যুবদল, কৃষক দল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।

ভাঙ্গা মাওয়া মহাসড়কের ভাঙ্গা শিবচর সীমান্তবর্তী হয়ে ভাঙ্গা মুকসুদপুর সীমান্তবর্তী ও ভাঙ্গা নগর কান্দা সীমান্তবর্তী ঝাটুরদিয়া বাজার এলাকায় সাইকেল র‍্যালি করার পর ঢাকা দক্ষিণপাড়া বাসস্ট্যান্ড গিয়ে শেষ করেন।

মোটরসাইকেল র‍্যালির নেতৃত্ব দেন বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। এ সময় আরো উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম ও জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সংক্ষিপ্ত বক্তব্যে এমপি শহিদুল ইসলাম বাবুল খান বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী না যে ধরেন নাশকতার কর্মকাণ্ড শুরু করেছে জনগণের জানমাল হেফাজতের লক্ষ্যে সারাদেশে বিএনপি নেতাকর্মীরা সোচ্চারিত হয়ে উঠেছে। ফ্যাসিবাদ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতেই আজকের এই মোটরসাইকেল র‍্যালির আয়োজন করেছে ভাঙ্গা উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

টাঙ্গাইলে নানা আয়োজনে মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

পুলিশ ফাঁড়ির গেটসহ ধামরাইয়ে তিন স্থানে ককটেল বিস্ফোরণ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা, ধাওয়া-পাল্টাধাওয়া

টঙ্গীতে পুলিশের ধাওয়ায় অবরোধ থেকে সরলেন শ্রমিকেরা, অর্ধশতাধিক কারখানায় ছুটি

সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক ২ ঘণ্টা অবরোধ, শ্রমিক বিক্ষোভে অর্ধশত কারখানায় ছুটি

নারায়ণগঞ্জে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, কর্মস্থলে ফিরলেন পোশাকশ্রমিকেরা

গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার মোতায়েন

গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৪

গাজীপুরে আজও মহাসড়ক অবরোধ, বন্ধ ৩৫ পোশাক কারখানা

গোপালগঞ্জে নতুন করে ১০ প্লাটুন বিজিবি, সদর দপ্তর থেকে নজরদারি