হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রায়হান সোবহান হৃদয়কে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি টঙ্গী সরকারি কলেজের বিবিএস শাখার সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে টঙ্গীর বড় দেওড়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার রায়হান সোবহান হৃদয় বড় দেওড়া এলাকার বাবুল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা রায়হান সোবহান হৃদয় বড় দেওড়া এলাকায় অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান জানান, গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে গাজীপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর