হোম > সারা দেশ > ঢাকা

আমরা যেন আর বেকার তৈরি না করি: মুক্তিযুদ্ধমন্ত্রী

‎উপজেলা প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, আমরা যেন আর বেকার তৈরি না করি। স্কুলের পর স্কুল তৈরি করে যেন মেধার বিকাশ ঘটাতে পারি। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে আমাদের প্রত্যেকটা ছেলে-মেয়েদের মেধার বিকাশ ঘটাতে হবে।

গতকাল শুক্রবার বিকেলে সখিপুর উপজেলার দাড়িয়াপুর শাহাবুদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের ৫০ বছরপূর্তি উপলক্ষে সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, আমাদের দেশে প্রচুর স্কুল, কলেজ ও ইউনিভার্সিটি আছে। সেখান থেকে পাস করে বেকার সৃষ্টি হয়, আমরা আর বেকার সৃষ্টি করতে চাই না। দক্ষ জনশক্তি তৈরি করতে আমাদের প্রচুর পরিমাণের টেকনিক্যাল ইনস্টিটিউশন তৈরি করতে হবে। এখন দক্ষ না হলে আর বিদেশেও যাওয়া যাবে না। বিদেশ যারা ম্যানপাওয়ার নিতেন তারাও এখন শর্ত দিচ্ছেন স্কিল ম্যানপাওয়ার হলেন নেবে, অন্যথায় নেবে না। অদক্ষ জনশক্তি আমাদের বোঝা হবে, আমরা যেন আর বেকার তৈরি না করি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ, অর্থ মন্ত্রণালয়ের উপসচিব আমিন শরীফ সুপন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম, ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন, ব্যবসায়ী তোফাজ্জল হোসেন, সবুর রেজা ও আকবর হোসেন।

‎এএস

সদরপুরে ভাতিজার হাতে চাচা খুন

শিবচরের পদ্মাপাড়ে ঈদের ছুটিতে দর্শনার্থীদের ঢল

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আ.লীগ নেতার মাংস বিতরণ

কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে শিশুর দুই হাত ক্ষতিগ্রস্ত

দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌ চলাচল স্বাভাবিক

গাজীপুরে ৭ রাউন্ড গুলিসহ দুটি বিদেশি পিস্তল উদ্ধার

গজারিয়ায় নদী থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

কোরবানির মাংস আনতে গিয়ে বাড়িতে ফিরলেন লাশ হয়ে

ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যসহ নিহত ৩

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবক নিহত