হোম > সারা দেশ > ঢাকা

বৃষ্টি উপেক্ষা করেই বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে শ্রমিকদের অবরোধ

উপজেলা সংবাদদাতা, (শ্রীপুর) গাজীপুর

বৃষ্টি উপেক্ষা করেই বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জৈনা বাজার এলাকায় অবরোধ করেন পোশাক শ্রমিকরা।বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ অবরোধ করেন এইচডিএফ অ্যাপারেলস লিমিটেডের কয়েকশো শ্রমিক। ১২টার দিকে তাদের এ অবরোধ শেষ হয়।

শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ বেতন ও বোনাস দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ঈদের আগেই ছুটি ঘোষণা করে। কিন্তু ছুটি শেষে কাজে যোগ দিতে গিয়ে শ্রমিকরা দেখেন কারখানা বন্ধ। তাদের আরও অভিযোগ, ১০ এপ্রিল কারখানা খোলার কথা থাকলেও, পর্যাপ্ত কাজ নেই এই অজুহাতে মালিকপক্ষ আরও ৬ দিন ছুটি বাড়িয়ে ১৭ এপ্রিল খোলার কথা জানায়। কিন্তু বৃহস্পতিবার সকালে কাজে এসে শ্রমিকরা দেখেন, কাউকে কিছু না জানিয়ে ফের ছুটি বাড়ানো হয়েছে, নতুন তারিখ ২২ এপ্রিল।

ক্ষুব্ধ শ্রমিকরা জানান, মালিকপক্ষ রাতের অন্ধকারে কারখানার সমস্ত মালপত্র সরিয়ে ফেলেছে। ঈদ বোনাস, মার্চ মাসের বকেয়া বেতন এবং কারখানা খুলে দেওয়ার দাবিতে তারা বাধ্য হয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শ্রীপুর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ। তারা বিক্ষোভকারী শ্রমিকদের বুঝিয়ে সড়ক অবরোধ তুলে নেওয়ার চেষ্টা করছেন। তবে নিজেদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রমিকরা আন্দোলন চালিয়ে যাওয়ার অনড় মনোভাব দেখিয়েছেন। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।

পাকুন্দিয়ায় পহেলা বৈশাখে বোরো ধান কর্তন উৎসব

শিবচরে পহেলা বৈশাখে ফিরল বিলুপ্তপ্রায় দাড়িয়াবান্ধা

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে এআই হ্যাকাথন ঘোষণা

শরীয়তপুর জ্বর-কাশি নিয়ে ভর্তি, হামে আবারো শিশুর মৃত্যু

ধরা পড়ে ৪০০ বস্তা চাল ফেলে উধাও ট্রাক চালক ও হেলপার

নারায়ণগঞ্জে ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ নেতা গ্রেপ্তার

গোয়ালন্দে চড়ক মেলায় হাজারো দর্শনার্থীর ঢল

মহিষের গাড়িতে বর্ণাঢ্য বৈশাখ

প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকে বিএনপি নেতার মুক্তির দাবি

বিএনপি ক্ষমতায় আসায় ১৭ বছর পর ভাত খেলেন ইনু মিয়া