হোম > সারা দেশ > ঢাকা

মুুন্সীগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২, আটক ৩

জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে চুরির অভিযোগে গণপিটুনিতে দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে তারা গণপিটুনিতে গুরুতর আহত হলে পুলিশ তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে বুধবার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।

নিহতরা হলেন-মুন্সীগঞ্জ লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা গ্রামের ফরহাদ মিয়ার ছেলে সাগর (৩০) ও শহিদুল ইসলামের ছেলে ছানারুল (৩০)। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন, ফেরদৌস,শামিম এবং শাওন।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘরিয়া কমিউনিটি ক্লিনিকে বৈদ্যুতিক তার চুরি করার সময় স্থানীয় জনগণ তাদের আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে লৌহজং থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন ।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফিরোজ কবির জানান, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে । এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ইউএনওকে ফুল দিলো চার্জশিটভুক্ত আসামি ও আ.লীগ নেতারা, এলাকায় ক্ষোভ

ডাসারে ভিজিডির ৪২২ বস্তা চালসহ ট্রাক জব্দ

বোয়ালমারীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

শ্রীপুরে ঘোড়ার গোশতসহ আটক ১

মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু

নড়িয়ায় বজ্রপাতে জেলের মৃত্যু

সিংড়ায় মাদক-জুয়া-চুরি রোধে কঠোর অবস্থানে প্রশাসন

‘কষ্ট করে ফলানো ফসল চোখের সামনে নষ্ট হইতেছে’

তলিয়ে যাচ্ছে বিস্তীর্ণ ফসলের মাঠ, দিশেহারা কৃষক