হোম > সারা দেশ > ঢাকা

টাঙ্গাইলে রাতের আঁধারে গ্রামীণ ব্যাংকে আগুন

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

টাঙ্গাইলের বাসাইলে রাতের আঁধারে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে দ্রুত নিভিয়ে ফেলার কারণে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বাসাইল পৌরসভার স’মিল এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে।

বাসাইল গ্রামীণ ব্যাংকের সিনিয়র অফিসার আনোয়ার হোসেন বলেন, ‘রাত সাড়ে ৩টার দিকে নাইট গার্ড চিৎকার করে বলেন যে আগুন ধরেছে। আমরা দৌড়ে এসে দেখি দুই গেটেই আগুন জ্বলছে। পরে আমরা পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলি। বাইরে বেরিয়ে দেখি পেট্রোলভর্তি বোতলের মধ্যে আগুন ধরানো হয়েছিল।’

বাসাইল গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক বাবুল মিয়া বলেন, ‘মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দুর্বৃত্তরা বাসাইল স’মিল এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে পেট্রোল ঢেলে আগুন দেয়। মুহূর্তের মধ্যে তা আশপাশে ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ব্যাংকের নৈশপ্রহরী দোতলায় থাকা শাখা ব্যবস্থাপক বাবুল মিয়াকে খবর দিলে তিনিসহ অন্যরা বালি ও পানি দিয়ে আগুন নেভাতে সক্ষম হন। পরে ঘটনাস্থলে পুলিশ আসে। আগুনে কলাপসিবল গেট ও ভবনের দরজা পুড়ে গেছে।’

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, ‘রাত সাড়ে ৩টার দিকে দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকের গেটের সামনে আগুন দেয়। আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।’

এমই

সালথায় গ্রামীণ ব্যাংকে আগুন, কর্মচারীদের তৎপরতায় রক্ষা

গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম

রূপগঞ্জে দুটি বাসে আগুন, ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি

কিশোরগঞ্জে পুলিশের অভিযানে নিষিদ্ধ আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যার ১২ ঘণ্টা পরও মামলা হয়নি, এলাকায় থমথমে পরিস্থিতি

কৃষক দল নেতা হত্যায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন এমপি বাবুল

তাণ্ডবের পর থমথমে গোপালগঞ্জ

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, পুলিশের গাড়িতে আগুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গভীর রাতে বাসে আগুন

শিল্পাঞ্চলের নিরাপত্তা: ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে ৪৪ প্লাটুন বিজিবি