হোম > সারা দেশ > ঢাকা

হিসাবরক্ষণ দপ্তরে নিজের টাকা তুলতেও দিতে হয় ঘুষ

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ে

উপজেলা প্রতিনিধি, টংগিবাড়ী (মুন্সীগঞ্জ)

ঘুষের প্রথা যেন এখানে স্বাভাবিক নিয়ম -এমন অভিযোগ উঠেছে মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ের বিরুদ্ধে। অভিযোগকারীদের ভাষায়, ‘টাকা ছাড়া এখানে কোনো ফাইল নড়াচড়া করে না।’

উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত ইনচার্জ আতিকুর রহমান সরাসরি এ অভিযোগ তুলেছেন।

তিনি বলেন, ‘সরকারি সেবার নামে চলছে প্রকাশ্য অর্থ বাণিজ্য। বেতন, পেনশন বা ভাতা—যা-ই নিতে যান, আগে ঘুষ দিতে হয়।’

অভিযোগে উঠে এসেছে নির্দিষ্ট নামও। ফায়ার সার্ভিসের সাব-অফিসার মকবুল হোসেন বলেন, ‘জিপিএফ থেকে টাকা তোলার সময় সহকারী নিরীক্ষক মো. মাসুদ পাঁচ হাজার টাকা দাবি করেন।’

একই অফিসের ফায়ার ফাইটার রুহুল আমিন জানান, ‘শ্রান্তি-বিনোদন ভাতা তোলার সময় আমার কাছ থেকেও এক হাজার টাকা চান মাসুদ।’

ঘটনার পর আতিকুর রহমান নিজেই সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানান।

তার দাবি, নিরীক্ষক মাসুদ হিসাবরক্ষণ কর্মকর্তা কাজী শহিদুল ইসলামের নাম ব্যবহার করে ঘুষ দাবি করেছেন।

অন্যদিকে এক শিক্ষক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা সামান্য বেতনের মানুষ। সেই টাকাটুকু তুলতেও ঘুষ দিতে হয়—এটা কষ্টকর ও অসম্মানজনক।’

অভিযুক্ত সহকারী নিরীক্ষক মো. মাসুদ সাংবাদিকদের বলেন, ‘অর্থ মন্ত্রণালয়ের বিল প্রক্রিয়া আপনারা বুঝবেন না। অফিসে আসেন, বিস্তারিত ব্যাখ্যা দিতে পারব।’

উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা কাজী শহিদুল ইসলাম জানান, ‘আমি ঘটনাস্থলে ছিলাম না। মাসুদকে নিয়ে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। ইউএনও অফিসে দুই পক্ষের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করা হয়েছে।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘আটকে থাকা ফাইলগুলো ইতোমধ্যে ছাড়িয়ে দেওয়া হয়েছে। তদন্তে অনিয়মের প্রমাণ মিললে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর