হোম > সারা দেশ > ঢাকা

নিখোঁজের ৩ মাস পর যুবকের গলিত মরদেহ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, মুকসুদপুর (গোপালগঞ্জ)

নিখোঁজের তিন মাস পর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার একটি পুকুরের কচুরিপানার মধ্য থেকে তাহিদুল মোল্লা (৩০) নামের এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ মার্চ) দুপুরে মুকসুদপুর উপজেলার পূর্ব ভাকুড়ী গ্রামের ওই পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ওই যুবক তাহিদুল মোল্লা মুকসুদপুর উপজেলার লতিফপুর গ্রামের আক্তার মোল্লার ছেলে।

ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গত বছরের ১৬ ডিসেম্বর মাছ ধরতে বাড়ী থেকে বের হন তাহিদুল মোল্যা। এরপর থেকে সে আর বাড়ীতে ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান পায়নি পরিবারের লোকজন। এ ব্যাপারে পরিবারের লোকজন মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরী করলে সাকিব শেখ নামের একজনকে গ্রেফতার করে পুলিশ।

পরে আজ সোমবার দুপুরে সুমন নামের এক ব্যক্তি ওই পুকুর পরিষ্কার করতে গেলে কচুরিপানার মধ্যে গলিত মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তিনি আরো জানান, পরিবারের লোকজন মরদেহটি তাহিদুল মোল্লা বলে শনাক্ত করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

‎যারা জনগণের রায়কে সম্মান করে না তারা গণতন্ত্রপন্থি হতে পারে না

ঢাকার নিউ মার্কেটের হত্যা মামলা: ঝালকাঠির যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪

জুলাইয়ের বিপ্লবের মামলায় আ.লীগ নেতাদের পক্ষে তদন্ত প্রতিবেদন পুলিশের

নরসিংদীতে আধিপত্য বিস্তারের সংঘর্ষে নিহত বেড়ে ৩

নরসিংদীতে প্রশাসনের নিষ্ক্রিয়তায় বিলুপ্ত হচ্ছে ছোট-বড় টিলা

লৌহজংয়ে ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ধামরাই সরকারি কলেজ শিক্ষার্থীদের জন্য ফিটনেসবিহীন বিআরটিসি বাস উদ্বোধন

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মধ্যরাতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জে ট্রাক–পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত বেড়ে ৩