হোম > সারা দেশ > ঢাকা

রাজৈরে পৃথক স্থানে দুই ঝুলন্ত লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, রাজৈর (মাদারীপুর)

মাদারীপুরের রাজৈর উপজেলায় পৃথক স্থান থেকে ঝুলন্ত অবস্থায় এক মাইক্রোচালক ও এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ) সকালে ও ভোরে এ দুটি ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার খালিয়া গাঙ্গুলিবাড়ি এলাকায় বাড়ির উঠানের একটি কাঁঠালগাছের মগডালে ঝুলন্ত অবস্থায় মাইক্রোচালক আরিফ শেখের (৩০) লাশ দেখতে পান পরিবারের সদস্যরা। তিনি মৃত সাহেব আলী শেখের বড় ছেলে। পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরেই এই আত্মহত্যার ঘটনা ঘটেছে।

নিহতের ছেলে আরাফাত শেখ জানায়, তার বাবা প্রথমে তার মা লাকি বেগমকে বিয়ে করেন এবং পরে দ্বিতীয় বিয়ে করেন কনা বেগমকে। দ্বিতীয় বিয়ের পর থেকেই পরিবারে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে পরিবার।

রাজৈর থানার তদন্ত কর্মকর্তা কুতুবউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। কাঁঠালগাছের প্রায় ৪০ ফুট উঁচু মগডাল থেকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশ নামানো হয়। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে একই দিনে উপজেলার ইশিবপুর ইউনিয়নের শাখারপাড়া (গাংকান্দি) গ্রামে গৃহবধূ রুমি আক্তারের (৩০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি আলী হোসেন মাতুব্বরের মেয়ে এবং শিপন মোল্লার স্ত্রী।

পুলিশ জানায়, শনিবার ভোর ৫টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রুমি আক্তারের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, রাত ১২টা থেকে ভোর ৬টার মধ্যে যে কোনো সময় তিনি আত্মহত্যা করেছেন। নিহতের তিনটি সন্তান রয়েছে।

তবে নিহতের বাবা আলী মাতুব্বর অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই মেয়ের সংসারে অশান্তি চলছিল এবং তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

রাজৈর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। পুলিশ জানিয়েছে, পৃথক দুটি ঘটনাতেই আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সিরাজদিখানে রামিসার দাফন সম্পন্ন

বোয়ালমারীতে সাবেক কাউন্সিলরের বাড়ি থেকে ভিজিএফের ৬৩০ কেজি চাল উদ্ধার

ফতুল্লায় রোলিং মিলে বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ

মির্জাপুরে অভিমান করে যুবকের আত্মহনন

মাদারীপুরের শিবচরে আ.লীগের ৪ নেতাকর্মী আটক

কিশোরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত

‎অটোরিকশাচালককে হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

পাকুন্দিয়ায় রসালো লিচুর বাজারে ১২ কোটি টাকা বিক্রির সম্ভাবনা

কুলিয়ারচরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন মোহাম্মদ আবদুর রাশিদ

গোয়ালন্দে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন