হোম > সারা দেশ > ঢাকা

ভূঞাপুরে জামায়াতের অফিসে ভাঙচুরের পর আগুন

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার মেঘারপটলে নির্বাচনের পর রাজনৈতিক উত্তেজনার মাঝে জামায়েত ইসলামীর অফিস আগুনে পুড়িয়ে দিয়েছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর আগে অফিসটিতে ভাঙচুর করা হয়েছিল বলে দাবি করেছেন জামায়েত নেতাকর্মীরা।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গাবসারা ইউনিয়নের মেঘারপটল এলাকায় এ ঘটনা ঘটে।

জামায়েত নেতাদের অভিযোগ, ওয়ার্ড বিএনপি সভাপতি কাজলের নির্দেশে তার ছেলে নাসির ও সহযোগী সাখাওয়াত, রাসেল শিকদার, ইয়াসিন, শাহিন ও আজমান আলীসহ একদল লোক অফিসে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়েছে। পাশাপাশি স্থানীয় জামায়েত কর্মী ও ভোটারদের দের দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয়। তারা দ্রুত দোষীদের শাস্তি এবং শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু বলেন, বিএনপির পক্ষ থেকে কেউ এমন কাজ করলে সাংগঠনিক ও আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাব্বির রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ-ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান বলেন, আমরা ঘটনাটি শুনেছি এবং পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল