হোম > সারা দেশ > ঢাকা

কিশোরগঞ্জে জামায়াত আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

নির্বাচনি সভায় যোগ দিতে আগামীকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ উপলক্ষে জেলাজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

এ আগমনকে কেন্দ্র করে আজ সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় শহরের নগুয়া এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামী।

সংবাদ সম্মেলনে নির্বাচনি জনসভার প্রস্তুতি বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম।

তিনি জানান, সকাল ৯টা থেকে কটিয়াদী সরকারি কলেজ মাঠে নির্বাচনী সভা শুরু হবে। সকাল সাড়ে ১০টার দিকে প্রধান অতিথির বক্তব্য দেবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সভা সফল করতে শৃঙ্খলাসহ সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

নির্বাচনী সভায় ১১ দলীয় জোটের শরিক বিভিন্ন দলের জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতারাও বক্তব্য দেবেন। এছাড়াও জেলার ৬টি আসনের ১১ প্রার্থীগণ উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম, মিডিয়া ও প্রচার সেক্রেটারি শামসুল ইসলাম সেলিম, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নজরুল ইসলাম এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মির্জাপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, ভর্তি ২০

ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রকল্প নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছি : প্রযুক্তি মন্ত্রী

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর সফর একটি ঐতিহাসিক মুহূর্ত: কৃষিমন্ত্রী

কিশোরগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

বিআরটি প্রকল্পের ভোগান্তি নিরসনে মহাসড়ক অবরোধ

ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, কোটি টাকার স্বর্ণালংকার লুট

জমি নিয়ে বিরোধের জের, সালিশ বৈঠকে সৎমাকে পিটিয়ে জখম

ধর্ম অবমাননার মামলায় জামিনে মুক্ত বাউলশিল্পী আবুল সরকার

কুলিয়ারচরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ

ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১