হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে সাংবাদিকের বাড়িতে হামলা, আহত ৩

স্টাফ রিপোর্টার, (ঢাকা দক্ষিণ)

ঢাকার কেরানীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সাংবাদিকের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিক শিপন উদ্দিনসহ পরিবারের তিনজন আহত হন। শুক্রবার সকালে কলাতিয়া ইউনিয়নের তালেপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের দাবি, স্থানীয় ফিরোজ উদ্দিন দিপু, ফরিদ উদ্দিন ও আবু বক্কর সিদ্দিক বাবু তাদের বাড়িতে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেন। এ সময় বাধা দিতে গেলে সাংবাদিক শিপনকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। হামলায় তার মা ও বোনও আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

জনকণ্ঠ ও রাইজিংবিডির কেরানীগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক শিপন বলেন, হামলাকারীরা আমার সৎভাই। পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে মামলা চলছে। মামলার রায় আমার পক্ষে আসায় পরিকল্পিতভাবে বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ওসি রুহুল কুদ্দুস বলেন, অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমই

আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির ৫% বরাদ্দ বৃদ্ধির চিন্তা করছে সরকার

সাভারে স্ত্রী হত্যা মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

মাদারীপুরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ম্যাচ

অষ্টগ্রামে প্রণোদনা বিতরণে অনিয়ম স্বজনপ্রীতি, প্রকৃত কৃষকরা বঞ্চিত

আসামিদের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে ধামরাইয়ে মানববন্ধন

ভাইরাল লাইলী বেগমের স্বপ্নপূরণ করলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক

দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌযান চলাচল বন্ধ

পার্লারের কর্মী সেজে তিন লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট

নগরকান্দায় নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময়

পার্কিং করে রাখা যাত্রীবাহী বাস চুরি