হোম > সারা দেশ > ঢাকা

নরসিংদীর ম্যারাথনে দেড় হাজার প্রতিযোগী, পিছিয়ে নেই ৭৫ বছর বয়সী খবির

জেলা প্রতিনিধি, নরসিংদী

‘সুস্থ থাকতে দৌড়ের কোনো বিকল্প নেই’—এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীতে অনুষ্ঠিত হয়েছে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। নরসিংদী রানার্স কমিউনিটির আয়োজনে শুক্রবার সকালে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আরশীনগর রেলগেটে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী।

এবারের ম্যারাথনে ৪২ কিলোমিটারের ফুল ম্যারাথন, ২১ কিলোমিটারের হাফ ম্যারাথন এবং ১০ কিলোমিটারের মিনি ম্যারাথনসহ তিনটি ক্যাটাগরিতে মোট ১ হাজার ৫০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

ভোর ৪টা ৩০ মিনিটে ফুল ম্যারাথন, সকাল ৫টায় হাফ ম্যারাথন এবং ৫টা ৩০ মিনিটে ১০ কিলোমিটারের মিনি ম্যারাথন শুরুর পর বেলা ১১টা পর্যন্ত ৩টি ক্যাটাগরিতে প্রতিযোগীরা দৌড়ে অংশ নেন।

ম্যারাথনে প্রতিযোগীরা

পরে নরসিংদী সরকারি কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে মেডেল, সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খাইরুল কবির খোকন।

অনুষ্ঠানে আয়োজক কমিটির উপদেষ্টা মাহবুবুর রহমান মনির, রেস পরিচালক আক্তারুজ্জামান, রেস অ্যাম্বাসেডর খবির উদ্দিন এবং আয়রনম্যান সাকলাইন রাসেল উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় তিন ক্যাটাগরিতে পুরুষ ৭ জন ও নারী ৭ জন করে মোট ৪২ জন এবং বয়স্কদের মধ্যে ৫ জন করে মোট ১০ জনসহ সর্বমোট ৫২ জন বিজয়ী প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়।

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর