হোম > সারা দেশ > ঢাকা

দেড় কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ

ছবি: আমার দেশ

মুন্সীগঞ্জ সদর উপজেলার আটপাড়া এলাকা থেকে দেড় কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-১০ জানায়, শুক্রবার রাত দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের আটপাড়া ক্লাবসংলগ্ন একটি বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ১৪১ কেজি ওজনের একটি কালো রঙের বিষ্ণমূর্তিসহ জেলার টঙ্গিবাড়ী উপজেলার সোনারং গ্রামের মৃত জামাল হোসেনের ছেলে আনোয়ার হোসেন এবং মাদারীপুর জেলার কালকিনি থানার লঙ্গীপাড়া গ্রামের মৃত আজহার চোকদারের ছেলে ইদ্রিস চোকদারকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধারকৃত বিষ্ণমূর্তিটির দৈর্ঘ্য ৫০ ইঞ্চি এবং প্রস্থ ২৪ ইঞ্চি। মূর্তিটি বিদেশে পাচারের উদ্দেশ্যে তাদের হেফাজতে রাখা হয়েছিল।

এ ব্যাপারে র‌্যাব কর্মকর্তা মেজর ইয়াসির তাজবী পান্থ বলেন, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলমান।

রায়পুরায় সংঘর্ষের দুই দিন পর আরো এক লাশ উদ্ধার

নরসিংদীতে চিরকুট লিখে শিক্ষকের আত্মহত্যা

বোয়ালমারীতে ২০ মামলার পলাতক আসামি আটক

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছাড়লেন দুই সমর্থক

সাভারে ইয়াবাসহ ছাত্রদল নেতা আটকের পর বহিষ্কার

কালিয়াকৈরে পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক

আলফাডাঙ্গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, কোটি টাকার ক্ষতি

নারায়ণগঞ্জে ফুটপাত-সড়ক ফের অটোরিকশা ও হকারদের দখলে

হাফিজা হত্যার রহস্য ৪ মাসেও উদঘাটন হয়নি

স্বপ্নলোক হাউজিং কোম্পানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ