হোম > সারা দেশ > ঢাকা

ফরিদপুরে এক ইউনিয়নেই ৫ এমপি প্রার্থী

১৫ জনের হাড্ডাহাড্ডি লড়াই

উপজেলা প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফরিদপুর-১ আসনে (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী) যেন প্রার্থীর হাট বসেছে। পুরো আসনে যেখানে মনোনয়ন জমা দিয়েছেন ১৫ জন প্রার্থী, সেখানে বোয়ালমারী উপজেলার একটি মাত্র ইউনিয়ন থেকেই উঠে এসেছেন পাঁচজন সংসদ সদস্য পদপ্রার্থী, যা নিয়ে এলাকায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা, কৌতূহল আর নানা রসালো মন্তব্য।

গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে একে একে প্রার্থীদের ভিড়ে সরগরম হয়ে ওঠে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। আর সেই দিনই সামনে আসে চমকপ্রদ এ তথ্য।

এই পাঁচ প্রার্থীর মধ্যে রয়েছেন দুজন দলীয় ও তিনজন স্বতন্ত্র প্রার্থী। দলীয় প্রার্থীরা হলেন— ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ) ও জাতীয় ঐক্য ফ্রন্টের মনোনীত শাহ মুহাম্মদ আবু জাফর এবং খেলাফত মজলিসের মনোনীত শরাফত হুসাইন। আর স্বতন্ত্র প্রার্থীদের তালিকায় আছেন ড. গোলাম কবীর, হাসিবুর রহমান অপু ঠাকুর ও মো. শাহাবুদ্দীন আহম্মদ।

এসআই

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা

বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশের সংঘর্ষ

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর

বন্ধ জুট মিলগুলো চালু করতে কাজ করছে সরকার: পাট প্রতিমন্ত্রী

দৌলতদিয়ায় গভীর রাতে অভিযান, ১০ জনের কারাদণ্ড

সংরক্ষিত আসনে এমপি মনোনীত হেলেন জেরিন খান

শ্রীপুরে আলোচিত ইমামের মেয়ে অপহরণ মামলায় আরেক আসামি গ্রেপ্তার