হোম > সারা দেশ > ঢাকা

জাতীয় সংগীত চলাকালে ইউপি চেয়ারম্যানের ওপর বিএনপি নেতার হামলা

উপজেলা প্রতিনিধি, ডামুড্যা (শরীয়তপুর)

শরীয়তপুরের ডামুড্যায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীত চলাকালে সিড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাদী জিল্লুর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ কয়েকজন আহত হন। পরে উত্তপ্ত পরিস্থিতির কারণে অনুষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার ৩৬ নম্বর মধ্য সিড্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

সিড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাদী জিল্লু জানান, উদ্বোধক হিসেবে তিনি অনুষ্ঠানে অংশ নিতে বিদ্যালয়ে যান। জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলনের সময় হঠাৎ তার ওপর হামলা চালানো হয়।

তিনি বলেন, “আমি বর্তমানে চিকিৎসাধীন রয়েছি। পরে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

চেয়ারম্যানের অভিযোগ, হামলার নেতৃত্ব দেন সিড্যা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. জসিম বেপারী। এ সময় তার সঙ্গে ছিলেন তার ভাগিনা ইউনিয়ন ছাত্রদল নেতা ইব্রাহিম হোসেন (২৯), মো. সাইম (২২), সিকান্দার হাওলাদার (৬০) ও বিপ্লব (৫০)।

বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা উপলক্ষে বিদ্যালয় মাঠে অনুষ্ঠান চলছিল। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করার সময় কয়েকজন ব্যক্তি এসে হামলা চালায়। চেয়ারম্যানকে রক্ষা করতে গেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষকও হামলার শিকার হন। এতে মাঠে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং অনুষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাখাওয়াত হোসেন বলেন, “আমরা জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলন করছিলাম। হঠাৎ করেই জসিম বেপারী বাঁশ নিয়ে এসে হামলা শুরু করেন। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু সময় খেলা বন্ধ ছিল। পরে আবারও উত্তেজনা সৃষ্টি হয়।”

৩৬ নম্বর মধ্য সিড্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। পাঁচটি বিদ্যালয়ের আড়াই শতাধিক শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে অংশ নিতে এসেছিল। অনুষ্ঠান শুরুর সময় হামলার ঘটনায় চেয়ারম্যানসহ আমিও আহত হই। পরে স্থানীয়দের পরামর্শে অনুষ্ঠান পুনরায় শুরু করা হলেও আবার উত্তেজনা দেখা দেয়।”

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত জসিম বেপারীর বক্তব্য পাওয়া যায়নি।

ডামুড্যা থানার ওসি মো. জাহাঙ্গীর আলম বলেন, “উপজেলার ৩৬ নম্বর পূর্ব সিড্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া অনুষ্ঠান চলাকালে বিশৃঙ্খলার সৃষ্টি হলে আমি দ্রুত ঘটনাস্থলে যাই। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুনরায় ক্রীড়া প্রতিযোগিতা শুরু করা হয়।”

ডুয়েটে কমপ্লিট শাটডাউন ঘোষণা

টঙ্গীতে সাবেক স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু

কোরবানির গরুবাহী পিকআপ উল্টে চালক নিহত, আহত ৩

ফরিদপুরে ২২০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

কাল টঙ্গী যাচ্ছেন প্রধানমন্ত্রী

এমপি হানজালার অভিযান, মাদকসহ স্বামী-স্ত্রী আটক

গোয়ালন্দে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

জমি অধিগ্রহণে লুটপাট, থেমে গেছে ৮৬০ কোটি টাকার কাজ

১২০ টাকায় পুলিশের চাকরি, মানিকগঞ্জে ২৬ জনের স্বপ্নপূরণ

কালকিনিতে ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যু, দাবি স্বজনদের