হোম > সারা দেশ > ঢাকা

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গা (ফরিদপুর)

ইলিশ মাছ বিতরণের রেশ কাটতে না কাটতেই এবার গরুর মাংস বিতরণের ঘোষণা দিয়েছেন ফরিদপুর- ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মাওলানা রায়হান জামিল। আগামী ৩০ অক্টোবর ১ টাকা কেজিতে ভাঙ্গা উপজেলার ১০০ অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে তিনি মাংস বিতরণের এ ঘোষণা দিয়েছেন।

এরআগে, রায়হান জামিল গত ১৭ সেপ্টেম্বর সদরপুর নির্বাচনি এলাকায় তিনি ১০ টাকা কেজিতে ইলিশ মাছ বিতরণের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু মাছ বিতরণ করতে গিয়ে জনগণের তোপের মুখে পড়ে স্থান ত্যাগ করেন। তবে এবার ১ টাকা কেজিতে মাংস বিতরণের ঘোষণা দিয়েছেন। এ নিয়ে একটি পোস্টার সামাজিকযোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পোস্টারে বলা হয়েছে, রায়হান জামিলের পক্ষ থেকে হত দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হবে গরুর মাংস। তবে ভাঙ্গা উপজেলার কোনো জায়গায় গরুর মাংস তিনি বিতরণ করতে যাচ্ছেন উল্লেখ না করলেও ১০০ জনকে টোকেনের মাধ্যমে বিতরণ করা হবে বলে তার পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়েছে।

রায়হান জামিল বলেন, আগামী বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তিনি ভাঙ্গা উপজেলায় গরুর মাংস বিতরণ করবেন। অসহায়-দরিদ্র ১০০ পরিবারকে মাংস দেওয়া হবে। তালিকা করে টোকেনও পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান।

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর সফর একটি ঐতিহাসিক মুহূর্ত: কৃষিমন্ত্রী

কিশোরগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

বিআরটি প্রকল্পের ভোগান্তি নিরসনে মহাসড়ক অবরোধ

ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, কোটি টাকার স্বর্ণালংকার লুট

জমি নিয়ে বিরোধের জের, সালিশ বৈঠকে সৎমাকে পিটিয়ে জখম

ধর্ম অবমাননার মামলায় জামিনে মুক্ত বাউলশিল্পী আবুল সরকার

কুলিয়ারচরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ

ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১

৩৬ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষককে অশ্রুসিক্ত বিদায়

দুর্যোগের সঙ্গে লড়াই করে টিকে আছে পদ্মার চরাঞ্চলের মানুষ