হোম > সারা দেশ > ঢাকা

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দুবাইয়ে ব্রাহ্মণপাড়ার এক ব্যক্তি নিহত

কুমিল্লা ও ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

ছবি: আমার দেশ

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধে মধ্যপ্রাচ্যের দুবাইয়ে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইনের এক প্রবাসী নিহত হয়েছেন৷

বুধবার ১ এপ্রিল নিহতের পরিবার ও দুবাইপ্রবাসীদের সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টার দিকে দুবাই (ফুজিরা ডিব্বা) নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত শাহ আলম ভুঁইয়া (৫০) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন এলাকার ইসমাইল ভুঁইয়াবাড়ির হানিফ ভুঁইয়ার মেজ ছেলে ।

দুবাইপ্রবাসীদের সূত্রে জানা যায়, কাজে যাওয়ার সময় ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র হামলায় শাহ আলম ভুঁইয়া (৫০) নিহত হন । হামলায় আশপাশ এলাকায় সাইরেন বাজলে মানুষ চারপাশে ছোটাছুটি করার সময় আঘাত হানে ক্ষেপণাস্ত্রটি৷

দুবাইপ্রবাসী শাহ আলম ভুঁইয়ার মৃত্যুতে প্রবাসী বাংলাদেশি এবং বাংলাদেশে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামের নিহত শাহ আলমের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে৷

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল