হোম > সারা দেশ > ঢাকা

সদরপুরে ‘ডেভিল হান্ট ফেইজ -২’ অপারেশনে আ.লীগ নেতা আটক

উপজেলা প্রতিনিধি, সদরপুর (ফরিদপুর)

ছবি: আমার দেশ।

দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে চলমান রয়েছে ‘ডেভিল হান্ট ফেইজ -২’ এর অপারেশন। তারই ধারাবাহিকতায় ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতাকে আটক করেছে সদরপুর থানা পুলিশ।

আটককৃত ব্যক্তির নাম জালাল উদ্দীন সেক। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের চর বিষ্ণপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি বলে জানা গেছে।

২১ ডিসেম্বর( সোমবার) দুপুরে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করে সদরপুর থানা পুলিশ। আটককৃত জালাল সেক জাকেরের ডাংগী গ্রামের মৃত হাসেন সেকের পুত্র।

এ ব্যাপারে সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আল মামুন শাহ্‌ বলেন, সদরপুর উপজেলার আইন -শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ ও বিশৃঙ্খলা প্রতিরোধে অভিযান চালানো হয়েছে। এসময় কার্যক্রম নিষদ্ধ সংগঠনের সাথে জড়িত থাকার অভিযোগে আসামীকে আটক করা হয়েছে। সামনের দিনগুলোতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আটক কৃত জালাল উদ্দীনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব, বিএনপিকর্মীকে এমপি হানজালা

চরভদ্রাসন সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

পাঁচ শর্তে নির্ধারিত হবে স্থানীয় নির্বাচনের প্রার্থী: নাসিক প্রশাসক

শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

অচিরেই ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণ হবে: মির্জা ফখরুল

এক ছাগলছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল চারজনের

মাদক কোরআনেও হারাম, বিএনপির নেতাকর্মীদের জন্যও হারাম

অটোরিকশা প্রাইভেটকার সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫