হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে ডুয়েটে ব্লকেড কর্মসূচি চলছে

স্টাফ রিপোটার, গাজীপুর

ছবি: আমার দেশ

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযয়ে উদ্ভূত পরিস্থিতিতে সোমবার সাধারণ শিক্ষার্থীরা তিন দফা দাবিতে ব্লকেড কর্মসূচি পালন করছেন।

শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইকবালের ডুয়েটের ভিসি হিসেবে নিয়োগ বাতিল, ডুয়েটের নিজস্ব শিক্ষককে ভিসি নিয়োগ এবং গতকালের দুই গ্রুপের সংঘর্ষে যারা জড়িত তাদের সবার বিচার করতে হবে।

সকাল ৮টা থেকে এই কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচির ফলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সব কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে। গত বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটে নতুন ভিসি হিসেবে নিয়োগ দেয় সরকার। এই নিয়োগের প্রজ্ঞাপন জারির পরপরই প্রত্যাখ্যান করেন বিশ্ববিদ্যালযয়ের শিক্ষার্থীরা। সকাল থেকে ব্লকেট কর্মসূচি শান্তিপূর্ণভাবে চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ব্লকেড কর্মসূচি থেকে সরে আসবে না বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এদিকে ক্যাম্পাসে পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এমএইচ

কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

সংবাদ প্রকাশে ক্ষুব্ধ বিএনপি নেতা, সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি

কিশোরগঞ্জে ২৪ ঘণ্টার ব্যবধানে হাওরে আবার ডাকাতি

টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রকে জাতীয় সেন্টার করা হবে : সমাজকল্যাণ মন্ত্রী

নিখোঁজের একদিন পর নদী থেকে শিশুর লাশ উদ্ধার

টঙ্গীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে মৃত্যু

আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

আট দিন পর রিকশাচালক সাকিবুল হত্যার রহস্য উদ্ঘাটিত

হাঁটুপানি মাড়িয়ে স্কুলে যাতায়াত, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা